Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৪৭০ তাফসীরে ইবনে কাছীর খিষির আ) সমুদ্রতীরে একটি সবুজ বিছানার উপর ছিলেন। সায়ীদ ইবন জুবাইর (র) এর রেওয়ায়েতে বর্ণিত, একটি কাপড়ে তিনি আবৃত ছিলেন। যাহার এক কিনারা তাহার পায়ের নীচে ছিল এবং অপর কিনারা ছিল মাথার নীচে হযরত মুসা (আ) তাহাকে সালাম করিলেন । তিনি মুখমন্ডল খুলিয়া বলিলেন, আমার এই ভূঁখন্ডে সালাম কোথা হইতে আসিল? আপনি কে? হযরত মূসা বলিলেন, আমি মূসা । তিনি জিজ্ঞাসা করিলেন বনী ইসরাঈলের মুসা? তিনি বলিলেন, জী, হা। হযরত খিষির জিজ্ঞাসা করিলেন, কি উদ্দেশ্যে আপনার আগমন ঘটিয়াছে? তিনি বলিলেন, আন্মাহ আপনাকে যেই জ্ঞান দান করিয়াছেন, আমি উহার কিছু শিক্ষা গ্রহণ করিতে আসিয়াছি? তিনি বলিলেন, আপনি তাওরাত গ্রন্থের অধিকারী এবং আপনার নিকট অহী অবতীর্ণ হয়। হে মুসা! ইহা কি আপনার জন্য যথেষ্ট নহে । আমার কিছু ইলম আছে যাহা আপনার পক্ষে শিক্ষালাভ করা উচিৎ নহে এবং আপনার কিছু ইলম আছে যাহা আমার পক্ষে সমীচীন নহে। অতঃপর একটি পাখী তাহার ঠোটে সমুদ্র হইতে কিছু পানি উঠাইল। তখন হযরত খিষির বলিলেন, আল্লাহর কসম, আপনার ইলম ও আমার ইলম আল্লাহর ইলমের তুলনায় ঠিক ততটুকু, যতটুকু পানি এই পাখিটি তাহার ঠোটের সাহায্যে সমুদ্র . হইতে উঠাইয়াছে। তাহারা পথ চলিতে চলিতে যখন নৌকায় আরোহণ করিলেন, তখন কিছু ছোট ছোট মাঝি দেখিতে পাইলেন, যাহারা এই পার হইতে এ পারে এবং এ পার হইতে এই পারে পারাপার করিতেছে। তাহারা হযরত খিষিরকে চিনিতে পারিয়া বলিল, আল্লাহর একজন নেক বান্দা। রাবী বলেন, আমরা সায়ীদ ইবনে জুবাইরকে জিজ্ঞাসা করিলাম- তাহারা কি খিযির (আ) কে উদ্দেশ্য করিয়া এই কথা বলিয়াছিল; তিনি বলিলেন হাঁ । আমরা তাহাকে বিনা ভাড়ায় পার করিব। অতঃপর তিনি ১০ (4 ০৯ আপনি কি নৌকার আরোহীদিগকে ডুবাইয়া দেওয়ার জন্য উহাকে ছিদ্র করিয়া দিলেন? আপনি তো বড়ই জঘন্য কাজ করিলেন। মুজাহিদ রে) বলেন: 6 অর্থ 7£5 অন্যায় কাজ। তিনি বলিলেন, আমি কি আপনাকে বলি নাই যে, আপনি আমার সহিত ধৈর্য-ধারণ করিতে পারিবেন না? হযরত মুসা (আ)-এর প্রথম বারের প্রশ্ন তো ছিল ভুলক্রমে । দ্বিতীয়বারের প্রশ্ন ছিল শর্ত হিসাবে এবং তৃতীয় বারের প্রশ্ন ছিল ইচ্ছাপূর্বক পৃথক হইবার জন্যই। তিনি বলিলেন আপনি আমাকে আমার ভুলের কারণে পাকড়াও করিবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করিবেন না। অতঃপর তাহারা চলিতে লাগিলেন হঠাৎ একটি ছেলের সহিত সাক্ষাৎ ঘটিল। হযরত খিষির ছেলেটিকে হত্যা করিয়া ফেলিলেন। সায়ীদ এর রেওয়ায়েতে রহিয়াছে, তিনি কয়েকটি ছেলেকে খেলিতে দেখিলেন তাহাদের মধ্য হইতে একটি চতুর কাফির ছেলেকে ধরিয়া শোয়াইয়া দিলেন এবং ছুরী দ্বারা যবাই করিলেন । হযরত

— পৃষ্ঠা ৪৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।