Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সুরা আল্-কাহাফ ৪৬৯. একবার আমরা হযরত ইবনে আব্বাস (রা)-এর ঘরে তাহার নিকট উপস্থিত ছিলাম এমন সময় তিনি বলিলেন, তোমরা আমার নিকট প্রশ্ন কর । তখন আমি বলিলাম, হে আবূ আব্বাস! আমার জীবন আপনার উপর বিসর্জন, কুফায় একজন গল্পকার আছে, যাহার নাম নাওফ। সে বলে, হযরত খিযির এর সাথী যে মূসা ছিলেন তিনি বনী ইসরাঈলের প্রতি প্রেরিত মুসা ছিলেন না। তখন হযরত ইবনে আব্বাস (রা) বলিলেন, আন্নাহর শত্রু মিথ্যা বলিয়াছে, হ্যরত উবাই ইবন কা'ব (রা) বর্ণনা করেন রাসূলুন্নাহ (সা) ইরশাদ করিয়াছেন একবার হযরত মুসা (আ) মানুষকে নসীহাত করিলেন। এমনকি তাহাদের চক্ষু অশ্রসজল হইল এবং হৃদয় কোমল হইল । তখন তিনি চলিয়া গেলেন। এককব্যক্তি জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল! এই ভূ-পৃষ্ঠে আপনার তুলনায় অধিক বড় আলেম কি আর কেহ আছেন? তিনি বলিলেন, না, যেহেতু তিনি, “আল্লাহ-ই ইহা ভাল জানেন।” বলিলেন না এই কারণে আল্লাহ তা'আলা তিরস্কার করিলেন। বলা হইল, হে মূসা আপনার তুলনায় অধিক বড় আলেমও আছে। তিনি বলিলেন, হে আমার প্রতিপালক! তিনি কোথায়? আল্লাহ বলিলেন, দুই সমুদ্রের সংগম স্থলে। তিনি বলিলেন- হে আমার প্রতিপালক! আপনি কোন আলামত বলিয়া দিন যাহার সাহায্যে আমি তাহাকে চিনিতে পারিব। আমর ইবনে দীনারের রেওয়ায়েতে বর্ণিত, যেখানে মাছ তোমার নিকট হইতে চলিয়া যাইবে । ইয়ালা এর বর্ণনায় রহিয়াছে, তুমি একটি মরা মাছ ধর সেই মরা মাছ যেইখানে জীবিত হইবে সেইখানে তাহার সাক্ষাৎ ঘটিবে। অতঃপর হযরত মুসা (আ) একটি মাছ ধরিয়া থলের মধ্যে রাখিলেন। এবং তাহার যুবক সাথীকে বলিলেন, তোমার কাজ শুধু এতটুকু যে যেইখানে এই মাছটি তোমার নিকট হইতে পৃথক হইয়া যাইবে সেই সংবাদটি শুধু আমাকে দিবে । তিনি বলিলেন, ইহা এমন কোন বড় কাজ নহে । আল্লাহ তাআলা এই বিষয়টিকে ১.2 &1 ০1১০ ৫03 513 এর মধ্যে উল্লেখ করিয়াছেন । হযরত সায়ীদ ইবন জুবাইর (র) বলেন, একটি আর্দরস্থানে একটি পাথরের ছায়ায় হযরত মুসা ঘুমাইতেছিলেন এমন সময় মাছটি লাফ মারিয়া চলিয়া গেল। হযরত ইউশা জাগ্রত ছিলেন, তিনি ভাবিলেন হযরত মুসা জাগ্রত হইলেই তাহাকে এই সংবাদ দান করিব। কিন্তু তিনি ভুলিয়া গেলেন। মাছটি সমুদ্রে প্রবেশ করিল। কিন্তু আল্লাহ পানির প্রবাহ বন্ধ করিয়া দিলেন অতএব পাথরে যেমন ছিদ্র হয় পানির মধ্যে তদ্রপ ছিদ্র হইয়া গেল। হাদীসের রাবী আমর উক্ত দৃশ্যকে বুঝাইবার উভয় বৃদ্ধ অংগুলী ও উহার পার্বতী আংগুলীদ্বয়ের হলফা বানাইয়া বলিলেন পানির মধ্যে এইরূপ ছিদ্র হইয়াছিল । হযরত মুসা (আ) বলিলেন,:$ 1348 (2): ১০ 055৪ 31 এই সফরে আমরা বড়ই ক্লান্ত হইয়া পড়িয়াছি। অতঃপর তাহারা সেই পাথরের নিকট ফিরিয়া আসিলে হযরত ' খিষির (আ)-এর সহিত সাক্ষাৎ ঘটিল। উসমান ইবনে আবু সুলায়মান বলেন, হযরত

— পৃষ্ঠা ৪৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।