Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪৬৮ তাফসীরে ইবনে কাছীর আসিলেন। তাহারা উহার অধিবাসীদের নিকট খাবার প্রার্থনা করিলেন কিন্তু তাহারা তাহাদিগকে মেহমানী করিত অস্বীকার করিল । অতঃপর তাহারা একটি প্রাচীর পাইল যাহা পড়িয়া যাইবার উপক্রম ছিল কিন্তু হযরত খিযির উহাকে সোজা করিয়া খাড়া করিয়া দিলেন। তখন হযরত মুসা বলিলেন ইহারা তো এমন লোক যাহারা আমাদের আতিথেয়তা করে নাই এবং খাবারও দেয় নাই। (55293 46454553০83 1১400 021212৩3২০০] ০০2০21০84০5 0 তিনি বলিলেন, আপনি ইচ্ছা করিলে তো ইহার পারিশ্রমিক লইতে পারিতেন। হযরত খিষির বলিলেন, এইখানেই আপনার ও আমার মধ্যে বিচ্ছেদ হইবে । তবে যেই বিষয়ে আপনি ধৈর্যধারণ করিতে পারেন নাই আমি উহার ব্যাখ্যা দান করিয়া দিতেছি। হযরত নবী করীম (সা) ইরশাদ করেন, আহ! যদি হযরত মূসা (আ) ধৈর্যধারণ করিতেন তবে আল্লাহ তাহাদের আরো অধিক সংবাদ আমাদিগকে জানাইতেন। সায়ীদ ইবনে জুবাইর (র) বলেন, হযরত ইবনে আব্বাস রো) পড়িতেন 1 4.1 0৫3 ২5354 ৫ ১১5 তাহাদের সম্মুখে একজন যালিম বাদশাহ ছিল যে জোরপূর্বক সকল নৌকা লইয়া যাইত। তিনি আরো পড়িতেন 5154 9.4) 121৫ 4 00৫54351100 2:5১» এবং ছেলেটি কাফির ছিল এবং তাহার পিতা ছিল ঈমানদার । অতঃপর ইমাম বুখারী রে)....কুতায়বা হইতে তিনি সুফিয়ান হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং অনুরূপ হাদীস উল্লেখ করিয়াছেন অবশ্য এই রেওয়ায়েতে এইরূপ বর্ণিত হইয়াছে, . অতঃপর মুসা (আ) বাহির হইলেন এবং তাহার সহিত তাহার সাথী ইউশা ইবনে নূনও বাহির হইলেন। এবং তাহাদের নিকট মাছও ছিল । তাহারা চলিতে লাগিলেন এমন কি তাহারা একটি পাথরের নিকট অবতীর্ণ হইলেন। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর হযরত মুসা (আ) পাথরটির উপর মাথা রাখিয়া নিদ্রা গেলেন। সুফিয়ান বলেন, আমর হইতে বর্ণিত হাদীসে রহিয়াছে, পাথরটির মূলে একটি ঝর্ণা ছিল যাহাকে সঞ্জীবনী ঝর্ণা বলা হইত। যে কোন বস্তুতে উহার পানি স্পর্শ করিত উহা সজীব হইত । মাছটিতে উহার পানি স্পর্শ করিলে উহা নড়াচাড়া দিয়া উঠিল এবং থলে হইতে বাহির হইয়া সমুদ্রে গিয়া পড়িল। হ্যরত মুসা (আ) যখন জাগ্তত হইলেন তখন তিনি তাহার যুবক সাথীকে বলিলেন, 1212 ($5 আমাদের নাস্তা উপস্থিত কর। হাদীসের একাংশে রহিয়াছে একটি পাখী নৌকার পার্খে আসিয়া পড়িল এবং সমুদ্রে তাহার ঠোট ডুবাইয়া দিল। তখন খিযির হযরত মূসা (আ) কে বলিলেন, আমার জ্ঞান, আপনার জ্ঞান এবং সমস্ত মখলুকের জ্ঞানের পরিমাণ আল্লাহর জ্ঞানের তুলনায় এই পাখীটির ঠোটের পানির 'পরিমাণ হইতে অধিক নহে। ইমাম বুখারী (র) আরো বলেন, ইবরাহীম ইবনে মূসা র) ধারাবাহিকভাবে _ হিশাম ইবনে ইউসুফ....হযরত সায়ীদ ইবনে জুবাইর হইতে বর্ণিত। তিনি বলেন,

— পৃষ্ঠা ৪৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।