Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪২৮ _. তাফসীরে ইবনে কাছীর সহিত বসিবার দুঃসাহস না করে। হযরত সা'দ বলেন, তখন রাসূলুল্লাহ সো) এর নিকট আমি, ইবনে মাসউদ, হ্যাইল গোত্রীয় এক ব্যক্তি বিলাল এবং আরো দুই ব্যক্তি যাহাদের নাম আমি ভুলিয়া গিয়াছি উপস্থিত ছিলাম । আল্লাহ-ই ভাল জানেন, যে রাসুুয়াহ (সা) এর মনে তখন কি উদয় হইয়াছিল । অভূঃগর অবডীগ হল ৯১১-+% €৫23 53555 (৬০9 507745 2828 ৮ 'যেই সকল লোক সকালে বিকালে তাহাদের পালনকর্তাকে ডাকে তাহাদিগকে আপনি বিতাড়িত করিবেন না।” রেওয়ায়েতটি কেবল মুসলিম (র) বর্ণনা করিয়াছেন ইমাম বুখারী (র) বর্ণনা করেন নাই। ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইবনে জাফর (র)....আবূ উমামাহ (রা) হইতে বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সো) একজন ওয়ায়েয ব্যক্তির নিকট গমন করিলেন যে, ওয়ায করিতেছিল। রাসূলুল্লাহ (সা)-কে দেখিয়া সে নীরব হইয়া গেল। তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন তুমি ওয়ায করিতে থাক । সূর্যোদয় পর্যন্ত এইখানে বসিয়া থাকা চারটি গোলাম আযাদ করিয়া দেওয়া অপেক্ষা অধিক পছন্দনীয় । ইমাম আহমদ (র) আরো বলেন, হাশেম রে)....জনৈক বদরী সাহাবী হইতে বর্ণিত রাসূলুল্লাহ (সা) বলেন, এই ধরনের কোন মজলিসে বসা, চারটি গোলাম আযাদ করা অপেক্ষা আমার নিকট অধিক প্রিয়। আবূ দাউদ তয়ালেসী (র) তাহার মুসনাদ গ্রন্থে বলেন, মুহাম্মদ (র)....হযরত আনাস (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, যাহারা ফজরের পর হইতে সূর্যোদয় পর্যন্ত আন্লাহর্‌ যিকির করে তাহাদের সান্নিধ্যে বসা সমস্ত দুনিয়া অপেক্ষা আমার নিকট উত্তম। এবং আসরের পর হইতে মাগরিব পর্যন্ত যিকির করা হযরত ইসমাঈল (আ)-এর বংশীয় আটটি গোলাম আযাদ করা অপেক্ষা অধিক উত্তম, যদিও তাহাদের প্রত্যেকের মুল্য বার হাজার হউক না কেন। রাবী বলেন, আমরা হযরত আনাস রো)-এর মজলিসে বসিয়া হিসাব করিয়া দেখিলাম আটটি গোলামের মোট মূল্য হইল ছিয়ানব্বই হাজার। কেহ কেহ চারজন গোলামের উল্লেখ করিয়াছেন। কিন্তু হযরত আনাস (রা) বলেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ (সা) আটজন গোলামের কথা বলিয়াছেন যাহাদের প্রত্যেকের মূল্য বার হাজার হাফিয আবূ বকর বাযযার (র) বলেন, মুহাম্মদ ইবনে ইসহাক আহওয়াষী (র)....হইতে আবূ মুসলিম কুফী হইতে বর্ণিত যে একবার রাসূলুল্লাহ (সা) এমন এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলেন, যে সুরা কাহাফ পাঠ করিতেছিল। সে রাসূলুল্লাহ (সা) কে দেখিয়া নীরব হইয়া গেল। তখন রাসূলুল্লাহ বলিলেন, উহা হইল, : সেই মজলিস যেইখানে আমাকে বসিবার জন্য হুকুম করা হইয়াছে। আবু আহমদ :(র)..আবু মুসলিম রে) হইতে মুরসাল পদ্ধতিতে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ৪২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।