0০017161715 8৪ তাফসীরে ইবনে কাছীর 2৬৮3 945 ১9৮৪2০৮০০15 04621 05 ১০৫৮০ 5৪ 050 হাসান রে)». আবু হাবীবাহ হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, একবার ইমরান ইবনে তালহা জামাল যুদ্ধের পর হযরত আলী (রা)-এর নিকট প্রবেশ করিলেন, তখন তিনি তাহাকে স্বাগত জানাইয়া বলিলেন আমি আশা করি, আল্লাহ আমাকে ও তোমার পিতাকে .সেই সকল লোকদের অন্তভু্ত করিবেন যাহাদের সম্পর্কে ইরশাদ করিয়াছেন 4 ৮* ১২ ও (33192 ১26-১১০০০ রাবী বলেন, এই সময় দুই ব্যক্তি বিছানার একপাশে বসা ছিল। তাহারা বলিল, আল্লাহ তা'আলা ইহা হইতে অতি ন্যায়পরায়ণ সে, কাল তো আপনি তাহাদিগকে হত্যা করিলেন আবার আপনারা ভাই ভাইও হইয়া যাইবেন। তখন হযরত আলী (রা) ক্রোধাবিত হইয়া বলিলেন তোমরা এখান হইতে দূর হইয়া যাও। যদি আমি এবং তালহা (রা) এই আয়াতের অন্তর্ভূক্ত না হই তবে আর কে হইবে। আবু মু'আবীয়াহ (র) হাদীসটি আরো দীর্ঘ বর্ণনা করিয়াছেন। অকী (র) .... হযরত আলী হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অন্র রেওয়াতে আরো বর্ণিত যে, অতঃপর হামদান গোত্রের এক ব্যক্তি দন্ডায়মান হইয়া বলিল, আল্লাহ তা“আলা ইহা হইতে অনেক বেশী ন্যায়পরায়ণ। রাবী বলেন অতঃপর হযরত আলী এত জোরে চিৎকার করিলেন, যেন মহল প্রকম্পিত হইল এবং বলিলেন, যদি আমরা এই আয়াতের অন্তর্ভুক্ত না হই তবে আর কে হইবে? সায়ীদ ইবনে মাসরুক রে) আবূ তালহা (র) হইতে বর্ণনা করিয়াছেন উক্ত রেওয়াতে বর্ণিত যে, তখন, হারিস আ'ওয়ার দীড়াইয়া হযরত আলীকে এই কথা বলিল । তাহার কথা শ্রবণ করিয়া হযরত আলী (রা) তাহার নিকট গিয়া তাহার হাতের একটি বস্তু দিয়া তাহার মাথায় আঘাত করিলেন । এবং বলিলেন হে আ'ওয়ার। যদি আমরাই না হই, তবে আর কে এই আয়াতের অন্তর্ভুক্ত হইবে। সুফিয়ান সাওরী (র) মনসূর (র) হইতে তিনি ইবরাহীম হইতে বর্ণনা করেন। হযরত যুবাইর (রা)-এর' হত্যাকারী ইবনে জরমুয হযরত আলী (রা) এর নিকট উপস্থিত হইবার জন্য অনুমতি প্রার্থনা করিল, তিনি তাহাকে দীর্ঘক্ষণ পর্যন্ত বাধা দিয়া রাখিলেন; অতঃপর তিনি অনুমতি প্রদান করিলেন। লোকটি প্রবেশ করিয়া হযরত যুবাইর এবং তাহার সাহীদিগকে ফাসাদী বলিয়া . আখ্যায়িত করিল । হযরত আলী তাহাকে বলিলেন তোমার মুখে মাটি, আমি তো আশা করি, আমি তালহা ও যুবাইর সেই সমস্ত লোকদের অন্তর্ভূক্ত যাহাদের সম্পর্কে আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন, ০১-. ৮1০ (19-২10/ ০০7৯৪৮০ ৮৪ ০০0৪
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।