Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সুরা আল-কাহাফ ৪২১ প্রথম দুইটি মতকে “অনুমান করিয়া বলে* দ্বারা দুর্বল করিয়াছেন যেমন দূর হইতে কেহ কোন অপরিচিতি স্থানে পাথর নিক্ষেপ করিলে উহা লাগিতেও পারে আর নাও লাগিতে পারে এবং লাগিলেও উহাকে ইচ্ছাপূর্বক লাগান বলা যাইবে না। অতঃপর আল্লাহ তৃতীয় মত উল্লেখ করিয়া নীরব রহিয়াছেন। আর তাহা হইল 4:1৫ 7415, অর্থাৎ তাহাদের সংখ্যা ছিল সাত এবং তাহাদের অষ্টম ছিল -তাহাদের কুকুর । অতএব বুঝা গেল, এইমতই সঠিক 747৬771210৩ 4৪ 415৪ আপনি বলিয়া দিন আমার প্রতিপালকই তাহাদের সংখ্যা সর্বাপেক্ষা ভাল জানেন। আল্লাহ তা'আলা এই নির্দেশ বাণী দ্বারা ইহাই বুঝাইয়াছেন যে এই ধরনের পরিস্থিতিতে জ্ঞানকে আল্লাহ্‌র প্রতিই সম্বন্ধিত করা উচিৎ। যেই বিষয় সম্পর্কে মানুষের কোন জ্ঞান নাই এবং উহা জানিবার কোন উপায়ও নাই সেইক্ষেত্রে অনর্থক অনুমান করিয়া কিছু বলা অপেক্ষা এই কথা বলাই উচিৎ যে ইহার সঠিক জ্ঞান কেবল আল্লাহরই আছে। আল্লাহ যদি কোন বিষয়ে অবহিত করেন, তবে আমরা তাহাই বলিব নচেৎ নীরব থাকিব । ৮15 41:%-1212; আর তাহাদের সঠিক সংখ্যা বহু কম লোকই জানে । কাতাদা (র) বলেন, হযরত ইবনে আব্বাস (রো) বলিতেন, আমি সেই অল্প সংখ্যক লোকদেরই একজন যাহারা যুবকদের সঠিক সখ্যা জানে বলিয়া আল্লাহ উল্লেখ করিয়াছেন। যুবকদের সঠিক সংখ্যা ছিল সাত। ইবনে জরীর (র) বলেন, ইবনে বাশৃশার (র)...হযরত ইবনে আব্বাস (রা) হইতে ত ৫218 খু ৮4715505 এর ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা করেন আমি সেই অল্প সংখ্যক লোকদের একজন, যাহারা 'আসহাবে কাহাফ" এর সঠিক সংখ্যা জানে না। তাহারা ছিল সাতজন। হযরত ইবনে আব্বাস (রা) পর্যন্ত বিশুদ্ধ সূত্র দ্বারা ইহাই প্রমাণিত যে “আসহাবে কাহাফ'-এর সংখ্যা ছিল সাত। পূর্বে আমরা এই বিষয়ে যা উল্লেখ করিয়াছি ইহা তাহারই অনুরূপ । মুহাম্মদ ইবনে ইসহাক আব্দুল্লাহ ইবনে আবু নজীহ এর সূত্রে মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, “আসহাবে কাহাফ'-এর কেহ কেহ অতি অল্প বয়সের ছিল। হযরত ইবনে আব্বাস (রা) বলেন, তাহারা দিবারাত আল্লার ইবাদতে লিপ্ত থাকিত এবং আল্লার দরবারে ক্রন্দন করিত ও তাহার কাছে ফরিয়াদ করিত! তাহারা আটজন ছিল এবং তাহাদের মধ্যে যে সর্বাপেক্ষা বড় ছিল তাহার নাম ছিল “মাক্সালসীনা” সে-ই বাদশার সহিত কথা বলিয়াছিল। এবং তাহাকে তাওহীদের দাওয়াত দিয়াছিল । অন্যান্যদের নাম, ইয়ামলীখা, মরতুনিস, কাসতুনিস, বীরূনিস, দানীমূস, বাতবূনিস ও কালুশ। এই রেওয়ায়েতে এইরূপই বর্ণিত হইয়াছে । তবে বিশুদ্ধ রেওয়ায়েত হইল হযরত ইবনে আববাস (র) হইতে বর্ণিত রেওয়ায়েত এবং সে রেওয়ায়েত অনুসারে “আসহাবে কাহাফ'-এর সংখ্যা হইল সাত । আয়াত দ্বারাও ইহাই প্রকাশ । শু“আইব জুবায়ী হইতে পূর্বে বর্ণিত হইয়াছে। তাহাদের কুকুরের নাম ছিল, হুমরান। অবশ্য

— পৃষ্ঠা ৪১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।