0০017161715 সুরা আল-কাহাফ ৪১৫ থাকে যেন বসিয়া বসিয়া সে পাহারা দেয়। তবে তাহাদের কুকুরটি দরজার বাহিরে দরজার নিকট এইরূপ বসিয়াছিল। দরজার ভিতরে নহে। কারণ, ফিরিশতাগণ এমন ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর থাকে । এক সহীহ রওয়ায়েতে ইহা বর্ণিত । অপর এক হাসান হাদীসে বর্ণিত যেই ঘরে কোন ছবি, নাপাক ব্যক্তি (জুনুধী) ও কাফির থাকে. সেখানেও ফিরিশতা প্রবেশ করে না। আল্লাহর সেই পাক বান্দাগণের সংসর্গের বরকত এঁ কুকুরটিকেও স্পর্শ করিয়াছিল। ফলে তাহাদের সহিত কুকুরটিও নিদ্রা গিয়াছিল। আর আজও তাদের আলোচনার সহিত কুকুরটির আলোচনাও হইয়া থাকে । বাদশার এক বাবুর্চির, যে যুবকদের মতাদর্শে বিশ্বাসী হইয়া তাহাদের সঙ্গী হইয়াছিল এবং তাহার কুকুরটিও তাহার সফর সাথী হইয়াছিল ?121211 হাম্মাম ইবনে অলীদ দামেশকী'র জীবনী আলোচনায় হাফিয ইবনে আসাকির (রি) বলেন, সদাকাই ইবনে আমর (র) হাসান বসরী (রা) হইতে বর্ণনা করেন যে হযরত ইবরাহীম (আ)-এর দুম্বার নাম ছিল জরীর, হযরত সুলায়মান (আ)-এর “হুদহুদ'-এর নাম ছিল 'উনফুয', “আসহাবে কাহাফ'-এর কুকুরের নাম ছিল ক্তিমীর এবং বনী ইসরাঈল যেই বাছুরটির পূজা করিয়াছিল তাহার নাম ছিল ইয়াহ্সৃত। হযরত আদম (আ) হিন্দুস্তানে অবতীর্ণ হইয়াছিলেন এবং হযরত হাওয়া (আ) অবতীর্ণ হইয়াছিলেন জিদ্বায়। ইবলীস দাস্তবীদাদ নামক স্থানে এবং সাপটি ইম্পেহানে অবতীর্ণ হইয়াছিল । শুআইব জুবায়ী হইতে পূর্বেই বর্ণিত হইয়াছে যে, তিনি কুকুরটির নাম “হুমরান' উল্লেখ করিয়াছেন ! অবশ্য উলামায়ে কিরাম কুকুরটির বর্ণ যে কি ছিল সেই সম্পর্কে একাধিক মত প্রকাশ করিয়াছেন । কিন্তু উহার আলোচনায় সেই সকল মতের উপর কোন দলীলও নাই দলীল শূন্য এই ধরনের আলাচনা নিষিদ্ধও বটে 42১755544519026 58৯05 ৮0৮, যদি আপনি তাহাদের উপর উঁকি মারিয়া দেখিতেন তবে পশ্চাতের দিকে পলায়ন করিবেন এবং ভয়ে আতঙ্কগ্রস্ত হইতেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাহাদিগকে এতই ভীতি পূর্ণ করিয়াছিলেন যে, কেহ তাহাদের উপর দৃষ্টিপাত করিলে সে ভীত ও আত ংবগ্রস্ত হইয়া পড়িত এবং তাহাদিগের নিকটবর্তী হইতে সাহস করিত না আর স্পর্শ করিতেও সাহস পাই না এমন কি আল্লাহর নির্দিষ্টকাল এইভাবেই সমাপ্ত হইলে এবং তাহাদের নিদ্রার সমাপ্তি ঘটিল। ইহাতে আল্লাহর হিকমত দলীল প্রমাণ ও রহমত নিহিত রহিয়াছে।
— পৃষ্ঠা ৪১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।