Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সুরা আল-কাহাফ ৪১৩ যদি গুহার দরজাটি পূর্ব দিকে হইত তবে সূর্যাস্তকালে উহার মধ্যে সূর্যের আলো একেবারেই প্রবেশ করিতো না আর যদি পশ্চিম দিকে উহার দরজা হইত তবে সূর্যোদয়কালে আলো উহাতে প্রবেশ করিত না। আর উহার ছায়া ডান ও বাম দিকে ঝুকিয়াও পড়িত না। পশ্চিম দিকে দরজা থাকিলে সূর্য হেলিবার পূর্বে উহাতে আলো প্রবেশ করিতে পারে না। এবং সূর্যান্তকাল পর্যন্ত উহার আলো গুহার মধ্যেই থকিত। অতএব আমরা গুহার দরজার অবস্থান সম্পর্কে যাহা বলিয়াছি উহাই সঠিক । 411, 322 হযরত ইবনে আববাস (রো) মুজাহিদ ও কাভাদাহ্‌ রে) বলনে, (৫:2০55 অর্থ আন্মাহ তা'আলা আসহাবে কাহাফ-এর ঘটনা বর্ণনা করিয়া উহার সম্পর্কে চিন্তা-ভাবনা করিবার জন্য বলিয়াছেন। কিন্তু গুহাটি কোন শহরে এবং কোন পাহাড়ে অবস্থিত তাহা তিনি বলেন নাই । কারণ উহাতে আমাদের কোন ফায়দা নাই এবং শরীয়তেরও কোন উদ্দেশ্য উহাতে নিহিত নাই। কিন্তু তবুও কোন কোন মুফাস্সির উহা নির্ণয়ের জন্য কষ্ট করিয়াছন। এই বিষয়ে তাহারা অধিক মত প্রকাশ করিয়াছেন । হযরত ইবনে আব্বাস (রা) হইতে পূর্বে বর্ণিত হইয়াছে যে, গুহাটি “আয়লাহ" শহরের নিকটবতাঁ একটি পাহাড়ে অবস্থিত। ইবনে ইসহাক (র) বলেন, গুহা “নীনওয়া" নামক স্থানে অবস্থিত । কেহ কেহ বলেন, রূমে অবস্থিত । কেহ কেহ বলেন, “বালকা” নামক স্থানে অবস্থিত। কিন্তু আল্লাহ তা'আলাই উহার সঠিক স্থান সম্পর্কে অধিক ভাল জানেন। অবশ্য উহার অবস্থান সম্পর্কে আমাদের জ্ঞান লাভে কোন দ্বীনী ফায়দা থাকিলে অবশ্যই আল্লাহ ও তাহার রাসূল (সা)-এর মাধ্যমে আমাদিগকে অবগত করিতেন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, আমি এমন কোন বিষয় ছাড়িয়া দেই নাই যাহা তোমাদিগকে বেহেশতের নিকটবর্তী করে এবং দোযখ হইতে দূরে সরাইয়া দেয়। কিন্তু আমি উহার সবকিছুই তোমাদিগকে জানাইয়া দিয়াছি। আল্লাহ তা'আলা গুহাটির অবস্থা তো] (345 ৩০০১১ ৩০1৮9০০৮৭। ৬০ বলিয়া আমাদিগকে জানাইয়া দিয়াছেন কিন্তু উহার স্থানটি সম্পর্কে আমাদিকে অবগত করেন নাই £ 5৮2 $ ০32; আর সেই যুবকগণ গুহার একটি প্রশস্ত স্থানে অবস্থান করিয়াছে। যেখানে সূর্যের আলো পৌছায় না। তাহাদের নিকট সূর্যের আলো পৌছলে তাহাদের শরীর ও পোশাক জবলিয়া যাইত । হযরত ইবনে আব্বাস (রা) ইহা বলিয়াছেন ঃ এ ৩ 8৯ 31$ ইহা হইল আল্লাহর নিদর্শনসমূহের একটি । আল্লাহ তা'আলা স্বীয় অনুগ্রহে তাহাদিগকে এই গুহায় পৌছাইয়াছেন যেখানে তাহারা জীবিত রহিয়াছে এবং সেখানে নিয়মিত আলো বায়ু প্রবেশ করিয়াছে। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন £41| ,%৩ ৫7 +24%11545$ আল্লাহ তা'আলা যাহাকে হেদায়েত দান করেন সে হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ তা“'আলাই সেই যুবকদিগকে হেদায়েত দান করিয়াছেন তাহাদের কওমকে

— পৃষ্ঠা ৪১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।