Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০011161115 সূরা আল-কাহাফ ৪০১ মদীনার ইয়াহুদী আলেমদের নিকট এই বলিয়া প্রেরণ করিল, যে, তোমরা তাহাদের নিকট মুহাম্মদ (সা)-এর পরিচয় দান করিয়া তাহার সম্পর্কে জিজ্ঞাসা করিবে যে, তাহার সম্বন্ধে তাহাদের অভিমত কি? তাহারা আহলে কিতাব । আম্বিয়া কিরামদের যে জ্ঞান তাহাদের আছে তাহা আমাদের নাই । অতঃপর তাহারা দুইজন মদীনায় আগমন করিল এবং হযরত মুহাম্মদ (সা) এর পরিচয় দান করিয়া ইয়াহুদী আলিমদের নিকট তাহারা বলিল আপনারা তাওরাত গ্রন্থের অধিকারী, আপনাদের নিকট আমরা আমাদের এই লোকটি সম্পর্কে জানিতে আসিয়াছি। রাবী বলেন, ইয়াহ্‌দী আলিমরা তাহাদিগকে বলিল, তোমরা তাহাকে তিনটি প্রশ্ন করিবে, যদি তিনি উহার জবাব দান করিতে ' পারেন তবে বুঝিবে যে তিনি সত্যই নবী । আর জবাব দান করিতে ব্যর্থ হইলে তাহাকে একজন মিথ্যাবাদী মনে করিবে । অতঃপর তোমরা তাহার সম্পর্কে যেই সিদ্ধান্ত ইচ্ছা, গ্রহণ করিবে । ১. তোমরা তাহার নিকট প্রাচীনকালের সেই যুবকদের সম্বন্ধে জিজ্ঞাসা করিবে যাহারা দেশ ত্যাগ করিয়া চলিয়া গিয়াছিল। তাহাদের ঘটনা বড়ই বিস্ময়কর ২. তাহার নিকট সেই মহান পর্যটক সম্বন্ধে জিজ্ঞাসা করিবে যিনি মাশরিক-মাগরিব ভ্রমণ করিয়াছিলেন । ৩. রূহ সম্পর্কে প্রশ্ন করিবে উহার হাকীকত কি? যদি তিনি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দানে সক্ষম হন তবে, অবশ্যই নবী। অতএব তোমরা তাহার অনুসরণ কর আর যদি ইহার জবাব দানে ব্যর্থ হয় তবে সে মিথ্যাবাদী । অতএব তোমরা তাহার সম্পর্কে যাহা ইচ্ছা সিদ্ধান্ত গ্রহণ করিতে পার। অতঃপর নযর ও উকবাহ কুরাইশদের নিকট প্রত্যাবর্তন করিয়া বলিল, হে কুরাইশ গোষ্ঠী! আমরা তোমাদের ও মুহম্মদ (সা)-এর মাঝে বিরোধ মিমাংসার ব্যবস্থা লইয়া আসিয়াছি। ইয়াহুদী আলিমগণ তাহার নিকট কয়েকটি প্রশ্ন করিতে বলিয়াছেন এবং মুহম্মদ (সা) উহার কি জবাব দান করে উহাও তাহাদিগকে জানাইতে বলিয়াছে। অতঃপর তাহারা হযরত মুহাম্মদ (সা)-এর নিকট গিয়া প্রশ্ন করিলে তিনি বলিলেন, আমি আগামীকল্য তোমাদের প্রশ্নের উত্তর দান করিব । কিন্তু তিনি ইনশাআল্লাহ বলিতে ভুলিয়া গেলেন, ফলে পনের দিন অতীত হইবার পরও তাহার নিকট কোন অহী অবতীর্ণ হইল না আর হযরত জিবরীল (আ)ও আসিলেন না। এমন কি মন্কাবাসীরা তাহাকে বিদ্রাপ করিয়া বলিতে লাগিল, আরে দেখ, মুহম্মদ (সা) আমাদের নিকট এক দিনের ওয়াদা করিয়াছে । আজ পনের দিন অতীত হইয়া গেল অথচ সে আমাদের প্রশ্নের কোনই উত্তর দিল না। নবী করীম (সা) অত্যধিক চিন্তিত ও বিচলিত হইলেন। অতঃপর হযর্ত জিবরীল (আ) সুরা কাহাফ লইয়া আগমন করিলেন। ইহার মধ্যে রাসূলুল্লাহর (সা)-কে ইনশাআল্লাহ না বলার কারণে ধমক দেওয়া হইয়াছে । যেই সকল যুবকরা দেশ হইতে _ বাহির হইয়া চলিয়া গিয়াছিল তাহাদের ঘটনা বর্ণনা করা হইয়াছে, পর্যটকের ঘটনা ইবৃন কাছীর-_€১ (৬ষ্ঠ)

— পৃষ্ঠা ৩৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।