Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সুক্লা আল্্‌-_কাহাফ মন্বী ১১০ আয়াত, ১২ রুকু ১৫১৩।১০১৩।:1। সুরা কাহাফ-এর ফযীলত বিশেষত উহার শেষ দশ আয়াতের ফযীলতের বর্ণনা এবং এই সূরাটি যে দজ্জালের ফিতনা হইতে সংরক্ষণকারী উহার আলোচনা ঃ ইমাম আহমদ (র) মুহাম্মদ ইবনে জা"ফর (র)....বারা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি সূরা কাহাফ পাঠ করিতেছিল এবং তাহার বাড়িতে একটি পশু তখন করিতেছিল। লোকটি লক্ষ্য করিলে দেখিতে পাইল যে সামিয়ানার ন্যায় মেঘমালা তাহাকে ঢাকিয়া রাখিয়াছে। অতঃপর সে নবী করীম (সা)-এর নিকট উহার আলোচনা করিল। রাসূলুন্নাহ (সা) তাহার কথা শ্রবণ করিয়া বলিলেন, তুমি পাঠ করিতে থাক উহা হইল সে-ই 'সকীনাহ" যাহা কুরআন পাঠকালে অবতীর্ণ হয়। হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে শু“বা (র) হইতে অত্র সূত্রে বর্ণিত হইয়াছে । যেই ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করিতেছিলেন তিনি ছিলেন হযরত উসাইদ ইবনে হুযাইর ৷ যেমন সূরা বাকারার তাফসীরে বর্ণিত হইয়াছে । ইমাম আহমদ (র) বলেন, ইয়াধীদ (র)....হযরত আবূ দারদা হইতে বর্ণিত যে, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন যেই ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করিবে সে দাজ্জালের ফিতনা হইতে রক্ষা পাইবে । হাদীসটি ইমাম মুসলিম (র) বর্ণনা করিয়াছেন । ইমাম নাসায়ী ও তিরমিযী রে) কাতাদাহ রে) হইতে অত্র সুত্রে বর্ণনা করিয়াছেন। তিরমিযী বর্ণনায় রহিয়াছে ১৫৫11 %%$4 5051 54 15$ 25 যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম তিন আয়াত পাঠ করিবে....। ইমাম তিরমিধী (র) হাদীসটিকে হাসান সহীহ _ বলিয়াছেন। অপর সূত্রে ইমাম আহমদ রে) বলেন, হাজ্জাজ (র)....আবু দারদা হইতে বণিত। নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন, যেই ব্যক্তি সূরা কাহাফের শেষ দশ আয়াত পাঠ করিবে সে দাজ্জালের ফিতনা হইতে রক্ষা পাইবে । হাদীসটি ইমাম মুসলিম (র) ও বর্ণনা করিয়াছেন। ইমাম নাসায়ী (র) কাতাদাহ রে) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন

— পৃষ্ঠা ৩৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।