Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা বনী ইসরাঈল ৩৮৭ হযরত মুসা (আ) কে আরো অনেক মু'জিযা দান করা হইয়াছিল । উহার মধ্যে লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করিয়া পানি বাহির করা মেঘের ছারা ছায়া দান। মান্না ও সালওয়া অবতীর্ণ করা আরো অনেক মু'জিযা যাহা মিসর ত্যাগ করিবার পর দান করা হইয়াছিল। কিন্তু আলোচ্য আয়াতে মাত্র নয়টি মু'জিযার কথা উল্লেখ করা হইয়াছে। কারণ ফির'আউন ও তাহার কওম এই নয়টি মু'জিযা দেখিতে পাইয়াছিল। অতএব উহাই তাহাদের উপর দলীল হিসাবে কায়েম হইয়াছিল । কিন্তু তাহারা উহাকে অস্বীকার করিয়াছিল ও কুফর করিয়াছিল । ইমাম আহমদ (র) আহমদ বলেন, ইয়াধীদ....সাফওয়ান ইবনে আস্সাল মুরাদী, হইতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার এক ইয়াহুদী তাহার সাথীকে বলিল, চল, ' আমরা এই নবীর নিকট গিয়া ০১3 ০21 ৮:০৩ ৬৮৩০ 05331 28 এর মধ্যে উল্লেখিত নয়টি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি? তখন তাহার সাথী বলিল, তুমি তাহাকে নবী বলিও না, কারণ, যদি তিনি ইহা শুনিতে পারেন যে তুমি তাহাকে নবী বলিয়াছি তবে তাহার চার চক্ষু হইয়া যাইবে । অতঃপর তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া নয়টি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করিল। রাসূলুল্লাহ (সা) বলিলেন উহা হইল, ১. তোমরা আল্লাহর সহিত শরীক করিবে না। (২) চুরি করিবে না। ৩. ব্যভিচার করিবে না ৪. অন্যায়ভাবে কাহাকেও হত্যা করিবে না। ৫. যাদু করিবে না ৬. সুদ খাইবে না। ৭. কোন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করিবার উদ্দেশ্যে বাদশাহর নিকট লইয়া যাইবে না ৮. কোন পৃত-পবিভ্র লোকের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করিবে না। অথবা তিনি বলিয়াছেন জিহাদের ময়দান হইতে পলায়ন করিবে না। শু'বা সন্দেহ করিয়াছেন। হে ইয়াহুদী গোষ্ঠী বিশেষ করিয়া তোমরা সপ্তাহের দিনে অর্থাৎ শনিবারের ব্যাপারে সীমা অতিক্রম করিবে না।” অতঃপর তাহারা উভয়ই রাসূলুল্লাহ (সা)-এর হাতের ও পায়ের চুমু খাইলেন। এবং বলিল আমরা সাক্ষ্য দিতেছি, আপনি নবী । রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তবে আমার অনুসরণ করিতে তোমাদের বাধা কিসের? তাহারা বলিল, যেহেতু হযরত দাউদ (আ) দু'আ করিয়াছিলেন, যে সর্বদা তাহার বংশধরের মধ্যে নবী থাকিবেন। আর এখন যদি আমরা ইসলাম গ্রহণ করি তবে ইয়াহুদীরা আমাদিগকে হত্যা করিবে আমরা আশংকা করিতেছি। ইমাম তিরমিযী নাসায়ী ও ইবনে মাজাহ রে) হাদীসটি অনুরূপ "বর্ণনা করিয়াছেন। ইবনে জরীর (রা)ও তাহার তাফসীরে শুবা রে) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (রে) হাদীসটিকে হাসান সহীহ বলিয়া উল্লেখ করিয়াছেন। কিন্তু হাদীসটির বিশুদ্ধ হওয়ার ব্যপরটি জটিল। কারণ আবদুন্াহ ইবনে সালামাহর স্মরণ শক্তি দুর্বল। এবং মুহাদ্দিসগণ তাহার সম্পর্কে সমালোচনা করিয়াছেন। সম্ভবতঃ তাওরাতে উল্লেখিত দশটি আহকামকে তিনি নয়টি আয়াত (নিদর্শন) মনে করিয়া

— পৃষ্ঠা ৩৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।