Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা বনী ইসরাঈল . ৩৭৫ আসমান ভাঙ্গিয়া ফেলুন । মনে রাখিবেন, যদি আমাদের এই কথা পালন না করেন তবে আমরা কখনও আপনার প্রতি ঈমান আনিব না। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন “ইহা আন্নাহর এখতিয়ারের বিষয় তিনি যাহা ইচ্ছা তাহাই করিবেন” ৷ তখন তাহারা বলিল হে মুহাম্মদ! আপনার প্রভু কি ইহা জানিতেন যে, আমরা আপনার সহিত বৈঠক করিব এবং যেই সকল প্রশ্ব আমরা আপনার নিকট করিয়াছি এ সকল প্রশ্ন করিব আর যেই সকল বস্তুর আমরা প্রার্থনা করিয়াছি উহা প্রার্থনা কবির । অতএব উচিৎ তো ছিল যে তিনি পূর্ব হইতে আপনাকে এই বিষয়ে অবগত করিতেন, এবং আপনার জবাব কি হওয়া উচিৎ তাহাও তিনি বলিয়া দিতেন আর আপনার কথা অস্বীকার করিলে তিনি আমাদের সহিত কি করিবেন তাহাও তিনি বলিয়া দিতেন। তবে শুনিয়া রাখুন আমাদের নিকট নির্ভরযোগ্য সূত্রে এই কথা পৌছিয়াছে যে, 'ইয়ামামাহ” এর অধিবাসী “রহমান' নামক এক ব্যক্তি আপনাকে শিক্ষা দান করে । আল্লাহর কসম, আমরা “রহমান'কে বিশ্বাস করিব না। আপনার নিকট আজ আমরা শেষ কথা বলিয়া গেলাম। আল্লাহর কসম, আপনাকে এই অবস্থায় স্বাধীন ছাড়িব না যাবত না আপনাকে আমরা ধ্বংস করিয়া দিব কিংবা আপনি আমাদিগকে ধ্বংস করিয়া দিবেন। তাহাদের একজন বলিল, আমরা ফিরিশ্তাদের পূজা করি আর তাহারা হইলেন, আল্লাহর কন্যা । কেহ বলিল, আমরা আগ্রনার প্রতি ঈমান আনিব না। যাবৎ না আন্মাহ ফিরিশৃতাগণকে দলে দলে আমাদের নিকট উপস্থিত করিবেন । তাহারা এই সকল কথা বলিল, তখন রাসূলুল্লাহ (সা) উঠিয়া চলিয়া গেলেন । রাসূলুল্লাহ (সা)-এর এক ফুফাত ভাই আব্দুল্লাহ ইবনে উমাইয়াহ ইবনে মুগীরাহ উঠিয়া রাসূলুল্লাহ সো) কে বলিল, হে মুহাম্মদ! তোমার কওম তোমার নিকট যাহা কিছু পেশ করিয়াছে তুমি উহা অস্বীকার করিয়াছ এবং তাহারা আল্লাহর নিকট তোমার যে কি মর্যাদা তাহা জানিবার জন্য কিছু প্রার্থনা করিয়াছে তুমি তাহাও অস্বীকার করিয়াছ এবং সর্বশেষ তুমি আযাব ও শাস্তির ভীতি প্রদর্শন কর, তাহা অবতীর্ণ করিবার জন্য তাহারা বলিয়াছে তুমি তাহাও অস্বীকার করিয়াছ। তবে শুনিয়া রাখ, আমি তোমার প্রতি ততক্ষণ পর্যন্ত ঈমান আনিব না যাবত না আসমানে একটি সিড়ি লাগাইয়া উহাতে আরোহণ করিবে আর আমি তোমার প্রতি তাকাইয়া দেখিতে থাকিব এবং একখানা খোলা কিতাব সাথে করিয়া আনিবে এবং তোমার সহিত চার জন ফিরিশৃতা আসিয়া তোমার কথার সাক্ষ্য দান করিবে । এই কথা বলিয়া সে চলিয়া গেল এবং রাসূলুল্লাহ (সা) ও বড়ই ব্যথিত হৃদয়ে ফিরিয়া গেলেন। তিনি ভাবিয়া ছিলেন, সম্ভবত তাহার কওম তীহাকে রাসূল হিসাবে গ্রহণ করিবে কিন্তু যখন তাহাদের এই সকল অবাঞ্থিত কথা শুনিলেন, তখন তিনি (র) হইতে তিনি জনৈক আলেম হইতে তিনি সায়ীদ ইবন জুবাইর ও ইকরিমাহ (র) হইতে তাহারা হযরত ইবনে আব্বাস (রা) হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন?

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।