Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৩৭৪ ও | তাফসীরে ইবনে কাছীর . তোমাদের নিকট পৌছাইয়া দিয়াছি। যদি তোমরা উহা গ্রহণ কর তবে দুনিয়া ও আখিরাতের অংশীদার হইবে আর যদি উহা তোমরা রদ করিয়া দাও তবে আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় সবুর করিতে থাকিব । এমন কি তিনি তোমাদের ও আমার মাঝে ফয়সালা করিবেন। তখন তাহারা বলিল আচ্ছা যদি আপনি ইহাতেও সম্মত না হন তবে আপনি রাসূল হইলে আপনার জানা আছে যে আমরা সংকুচ ভূমিতে বসবাস করিতেছি আমাদের ন্যায় অভাবী ও নিম্নজীবনের আর কেউ নাই তাই আপনি প্রার্থনা করুন যাহাতে পাহাড়সমূহ দূরে সড়াইয়া দেন আমাদের দেশ প্রশন্ত হয়, শাম ও ইরাকের ন্যায় নদীবহুল প্রবাহিত হয়। এবং পূর্বের মৃত ব্যক্তিরা জীবিত হয় বিশেষ করিয়া কুছাই ইবনে কেলাব জীবিত হয় সে সত্যকথা বলিবে। তাহাকে জিজ্ঞাসা করিব আপনি যাহা বলেন তাহা কি সত্য না বাতেল। আমরা যাহা বলিয়াছি যদি তাহা করেন এবং তাহারা আপনাকে সত্যায়িত করে আমরাও আপনাকে সত্য বিশ্বাস করিব এবং আপনার জন্য বিশেষ মর্যাদা হইবে । তখন রাসূলুল্লাহ বলিলেন আমি এই জন্য প্রেরিত হই নাই আমি আল্লাহর পক্ষ হইতে যে দীন নিয়া প্রেরিত হইয়াছি তাকে তোমাদের কাছে পৌছাইয়া দিয়াছি। যদি তাহা গ্রহণ কর তবে দুনিয়া, ও আখেরাতে তোমাদের অংশ থাকিবে । আর যদি তাকে রদ করিয়া দাও আমি ধৈর্যধারণ করিব। এবং তোমাদের ও আমার মাঝে ফয়সালা করা পর্যন্ত অপেক্ষা করিব। তাহারা বলিল যদি আপনি আমাদের এই কথা না মানেন তাহা হইলে আপনি আপনার প্রতিপালকের নিকট প্রার্থনা করুন তিনি যেন একজন ফিরিশ্তা পাঠাইয়া দেন যিনি আপনাকে সত্যায়িত করিবেন এবং আপনার পক্ষ হইতে আমাদের প্রশ্নের উত্তর দান করিবেন এবং আপনার প্রতিপালকের নিকট ইহা প্রার্থনা করিবেন, তিনি যেন আপনাকে বাগানসমুহ দান করেন এবং স্বর্ণ ও চাদীর বালাখানা ও অস্রালিকা নির্মাণ করিয়া দেন এবং আপনাকে তিনি জীবিকা উপার্জনের ঝামেলা হইতে বে-নিয়ায করিয়া দেন। আমরা যেমন জীবিকা উপার্জনের জন্য প্রচেষ্টা করি আপনাকেও অন্রূপ জীবিকা উপার্জনের জন্য বাজারসমূহে ছুটাছুটি করিতে দেখি । তাহা হইলেই আপনার প্রতিপালকের পক্ষ হইতে প্রাপ্ত, মর্যাদাকে আমরা মানিয়া লইব.। রাসূলুল্লাহ সো) তখন উত্তর করিলেন, আমি ইহা করিব না, আমি আমার প্রতিপালকের নিকট ইহার প্রার্থনাও করিব না। আমি তোমাদের প্রতি ইহার জন্য প্রেরিতও হই নাই। আমাকে তো আল্লাহ তা'আলা সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করিয়াছেন। যদি তোমরা আমার পেশকৃত দীন গ্রহণ কর তবে তো দুনিয়া ও আখিরাতের অংশীদার হইবে আর যদি উহা প্রত্যাখ্যান কর তবে আমি সবুর করিতে থাকিব যাবত না আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করেন। তাহারা বলিল, আচ্ছা আপনি বলিয়া থাকেন আন্রাহ ইচ্ছা করিলে আসমান ভাঙ্গিয়া ফেলিতে পারেন অতএব আপনি আল্লাহকে বলিয়া আমাদের উপর

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।