0০017161715 সুরা বনী ইসরাঈল | | ৩৭৩ জন্য পেশ করিয়া থাকেন তবে আমরা আপনার জন্য ধন-সম্পদ একত্রিত করিয়া দিতেছি ফলে আপনিই হইতেন সর্বাধিক ধন-সম্পদশালী । আর যদি আপনি নেতৃত্ ও সরদারী লাভের উদ্দেশ্যে ইহা পেশ করিয়া থাকেন । তবে আমরা তাহাও আপনার জন্য পেশ করিতেছি। আর যদি আপনি সাম্রাজ্য লাভের উদ্দেশ্যে করিয়া থাকেন। তবে আপনাকে আমরা আমাদের বাদশাহ মানিয়া লইতেছি। আর যদি কোন জনের প্রভাবে আপনার মস্তিষ্কে বিক্রিতি ঘটিয়া থাকে তবে আমরা উহার চিকিৎসার জন্য প্রাণ খুলিয়া অর্থ খরচ করিব যাবত না আপনি সুস্থ হন। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন “তোমরা যাহা বলিতেছ আমার মধ্যে উহার কিছুই নাই! বরং আল্লাহ তা'আলা আমাকে তোমাদের প্রতি রাসূল হিসাবে প্রেরণ করিয়াছেন এবং আমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন আর আমাকে তিনি তোমাদিগকে সুসংবাদ দান ও ভীতি প্রদর্শনের জন্য নির্দেশ করিয়াছেন। অতঃপর আমি আমার প্রতিপালকের প্রেরিত বিষয়াদী তোমাদের নিকট পৌছাইয়াছি এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করিয়াছি। আমি যাহা কিছু তোমাদের নিকট পেশ করিয়াছি যদি তোমরা উহা কবূল কর তবে তোমরা দুনিয়া ও আখিরাতের অংশিদার হইবে । আর যদি তোমরা উহা রদ করিয়া দাও তবে আমি সবুর করিব এমন কি আল্লাহ তোমাদের ও আমাদের মাঝে ফয়সালা করিয়া দেন। তখন তাহারা বলিল হে মুহম্মদ! আমরা যাহা আপনার নিকট পেশ করিয়াছি যদি আপনি উহা গ্রহণ না করেন তবে আপনি তো জানেন আমাদের শহর সর্বাধিক সংকীর্ণ শহর আমরা সর্বাধিক দরিদ্র আর আমরাই সর্বাধিক কঠিন জীবন যাপন করি । অতএব আপনি আপনার প্রতিপালকের নিকট দু'আ সংকীর্ণ করিয়া রাখিয়াছে এবং তিনি যেন আমাদের শহরকে সুবিস্ীত করিয়া দেন আর তিনি যেন শাম ও ইরাকের নহরসমূহের ন্যায় আমাদের এই দেশের নহরসমূহ প্রবাহিত করিয়া দেন। আর আপনি এই প্রার্থনাও করিবেন, তিনি যেন আমাদের পুরুষদিগকে জীবিত করিয়া দেন এবং তাহাদের মধ্যে কুসাই ইবনে কিলাব যেন অবশ্যই থাকেন। তিনি একজন অতিসত্যবাদী লোক ছিলেন, আমরা তাহার নিকট আপনার সম্পর্কে জিজ্ঞাসা করিব যে আপনি সত্য কি মিথ্যা? আমরা আপনার নিকট যে প্রার্থনা করিয়াছি যদি আপনি উহা পূর্ণ করেন আর তাহারা আপনাকে সত্যবাদী বলিয়া স্বীকার করে তবে আমরা অবশ্যই আপনাকে মানিয়া লইব এবং আল্লাহর নিকট আপনার যে মর্যাদা রহিয়াছে উহা বুঝিব। আর ইহাও বুঝিব যে তিনি আপনাকে রাসূল করিয়া প্রেরণ করিয়াছেন । তখন রাসূলুল্লাহ সো) বলিলেন আমি তো ইহার্ জন্য প্রেরিত হই.নাই। আল্লাহ তা'আলা যেই বস্তুসহ আমাকে তোমাদের নিকট প্রেরণ করিয়াছেন, আমি উহা
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।