Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৩৭২ তাফসীরে ইবনে কাছীর ৯০. এবং উহারা বলে, কখনই তোমাতে ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদিগের জন্য ভূমি হইতে এক প্রত্রবণ উৎসারিত করিবে । ৯১. অথবা তোমার খেজুরের অথবা আঙুরের এক বাগান হইবে যাহার ফাকে ৯২. অথবা তুমি যেমন বলিয়া থাক তদনুযায়ী আকাশকে খন্ড-বিখন্ড করিয়া আমাদিগের উপর ফেলিবে, অথবা আল্লাহ ও ফিরিশতাগণকে আমাদিগের সম্মুখে উপস্থিত করিবে। ৯৩. অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে, অথবা তুমি আকাশে আরোহণ করিবে, কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনও ঈমান আনিব না যতক্ষণ তুমি আমাদিগ্র প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে যাহা আমরা পাঠ করিব । বল, পবিত্র মহান আমার প্রতিপালক আমি তো হইতেছি কেবল একজন মানুষ, একজন রাসূল । তাফসীর £ ইবনে জরীর (র) বলেন, আবু কুরাইব রে)....হযরত ইবনে আব্বাস (র) হইতে বর্ণিত যে বরীআহর দুই পুত্র উতবাহ ও শায়বাহ, আবু সুফিয়ান, বনু আন্দুদদার-এর এক ব্যক্তি আবুল বুখতরী, আসওয়াদ ইবনে মুত্তালিব ইবনে আসাদ, যাম'আহ ইবনে আসওয়াদ, অলীদ ইবনে মুগীরাহ, আবু জেহেল ইবনে হিশাম, ও মুনাব্বাহ ইবনে হাজ্জাজ তাহারা কা'বা গৃহের নিকট সূর্যাস্তের পর একত্রিত হইল । ' তাহারা একে অপরকে বলিল, তোমরা মুহাম্মদ (সা)-কে ডাকিয়া আন এবং তাহার সহিত আলোচনা করিয়া কোন সিদ্ধান্ত গ্রহণ কর যেন পরে তাহার আর কোন ওযর না থাকে অতঃপর তাহারা হযরত মুহাম্মদ (সা) কে এই বলিয়া সংবাদ দিল যে, আপনার কওমের গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনার সহিত আলাপ করিবার জন্য একত্রিত হইয়াছে। রাসূলুল্লাহ (সা) সংবাদ পাইয়া দ্রুত তাহাদের নিকট আসিলেন। তিনি ধারণা করিয়াছিলেন, সম্ভবতঃ তাহারা সত্যকে বুঝিতে পরিয়াছে। তিনি তাহাদের হেদায়তের প্রতি বড় আকাজ্কী ছিলেন তাহাদের হেদায়াত গ্রহণই ছিল তীহার নিকট বড়ই প্রিয়। অতএব তিনি তাহাদের নিকট আসিয়া আসন গ্রহণ করিলেন । তখন তাহারা বলিল হে মুহাম্মদ সা) আমরা আপনাকে শুধু ওর পেশ করিবার জন্য ডাকিয়া পাঠাইয়াছি। আন্মাহর কসম, আপনি আপনার কওমের মধ্যে যে বিবাদ সষ্টি করিয়াছেন আমরা আরবের অন্য কোন লোক সম্পর্কে ইহা জানিনা যে. কোন সৃষ্টি করিয়াছে। আপনি আমাদের পূর্ব-পুরুষদিগকে গালি দিয়াছেন । আমাদের ধর্মকে মন্দ ধর্ম বলিয়া উল্লেখ করেন! আমাদের জ্ঞানী লোকদিগকে বোকা বলেন। আমাদের উপাস্যদিগকে গালি দেন ও আমাদের মধ্যে বিভেধ সৃষ্টি করিয়াছেন । আপনি আমাদের ও আপনার মাঝে সর্ব প্রকার বিরোধ সৃষ্টি করিয়াছেন। যদি আপনি এই মতবাদ ধন-সম্পদ লাভের

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।