Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা বনী ইসরাঈল ৩৫৯ আপনাকে তিনি দুনিয়ায় স্বীয় খলীল ও বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন। অতএব আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন । আমরা যে ভীষণ বিপদে লিপ্ত উহা কি আপনি দেখিতেছেন না? তিনিও বলিবেন আজ আমার প্রতিপালক এত অধিক রাগান্বিত হইয়াছেন পূর্বে তিনি কখনও এইরূপ হন নাই এবং পরেও এইরূপ হইবে না। অতঃপর তিনি তাহার অসত্য কথা বলার উল্লেখ করিলেন, আজ তো কেবল আমার নিজের চিন্তাই আমি অস্থির । তোমরা বরং অন্য কাহারও নিকট যাও। তোমরা মুসা (আ)-এর নিকট যাও। অতঃপর তাহারা হযরত মুসা আ)-এর নিকট যাইবে এবং তাহাকে বলিবে, হে মুসা! আন্মাহ তা'আলা আপনাকে তাহার রিসালাতের জন্য মনোনিত করিয়াছেন এবং আপনার সহিতই তিনি কথা বলিয়াছেন। অতএব আপনি আমাদের জন্য সুপারিশ করুন । আমরা যে কঠিন বিপদে লিপ্ত উহা কি আপনি দেখিতেছেন না। তখন হযরত মূসা বলিবেন, আমার প্রতিপালক আজ এতই রাগাবিত হইয়াছেন যে তিনি পূর্বে কখনও এইরূপ রাগাঘিত হন নাই আর না ভবিষ্যতে হইবেন। আমি এমন এক ব্যক্তিকে হত্যা করিয়াছি যাহাকে হত্যা করিবার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয় নাই। আজ তো আমার নিজের চিন্তাই আমি অস্থির। তোমরা অন্য [কাহারও নিকট যাও। তোমরা হযরত ঈসা (আ)-এর নিকট যাও। অতঃপর তাহারা হযরত ঈসা (আ)-এর নিকট যাইবে এবং তাহাকে বলিবে হে ঈসা! আপনি আল্লাহ্‌র রাসূল ও তাহার কালেমা যাহা তিনি হযরত মরিয়াম (আ)-এর প্রতি প্রেরণ করিয়াছেন এবং তাহার রূহ । শৈশবকালে দোলনায়ই আপনি কথা বলিয়াছেন। অতএব আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি আমাদের কঠিন বিপদ দেখিতেছেন না? তিনি বলিবেন, আজ তো আল্লাহ তা“আলা এতই ক্রোধাবিত হইয়াছেন যে, তিনি পূর্বে কখনও এইরূপ ক্রোধাঘিত হন নাই । আর পরেও কখনও হইবেন না। অবশ্য তিনি তাহার কোন গুনাহর কথা উল্লেখ করিবেন না। আজ তো আমি নিজের চিন্তায়-ই অস্থির । তোমরা হযরত মুহাম্মদ (সা)-এর নিকট যাও। অতঃপর তাহারা হযরত মুহাম্মদ (সা)-এর নিকট যাইবে এবং বলিবে, হে মুহাম্মদ! (সা) আপনি আল্লাহর রাসূল ও শেষ নবী। আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকল ভুল ইত্যাদি ক্ষমা করিয়া দিয়াছেন। অতঃপর আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আমরা যে কঠিন বিপদের মধ্যে লিপ্ত, তাহা আপনি দেখিতেছেন না? অতঃপর আমি দন্ডায়মান হইব এবং আরশের নীচে আসিব এবং আমার প্রতিপালকের সম্মুখে আমি সিজদায় অবনত হইব । অতঃপর আল্লাহ তা'আলা আমার অন্তরে হামদ ও প্রশংসার এমন সকল শব্দ ঢালিয়া দিবেন যাহা আমার পূর্বে কাহারও জন্য ঢালেন নাই। অতঃপর বলা হইবে হে মুহম্মদ! আপনার মাথা উত্তোলন করুন আপনি প্রার্থনা করুন, আপনাকে দান করা হইবে । সুপারিশ করুন আপনার

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।