00017161715 ৩৫৮ ূ তাফসীরে ইবনে কাছীর হযরত আবূ হুরায়রা (রো) কর্তৃক বর্ণিত হাদীস ইমাম আহমদ রো) বলেন, ইয়াহ্ইয়া ইবনে সায়ীদ (র).... আবু হুরায়য়া (রা) হইতে বর্ণিত তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা)-এর নিকট কিছু গোস্ত আনা হইল। যেহেতু তিনি হাতের গোস্ত পছন্দ করিতেন সুতরাং তাহাকে একটি হাত পেশ করা হইল । তিনি উহা হইতে খাইতে লাগিলেন। অতঃপর তিনি বলিলেন কিয়ামত দিবসে আমি সমস্ত লোকের সরদার হইব। তোমরা কি জান ইহার কারণ কি? আল্লাহ তা'আলা কিয়ামত দিবসে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত লোক এক সমতল ময়দানে একত্রিত করিবেন আহ্বানকারী তাহাদের সকলকে তাহার আহ্বান শুনাইবে। চক্ষু তাহাদের সকলকে দেখিতে পারিবে। সূর্য নিকটবর্তী হইবে । সমস্ত লোক অত্যধিক চিন্তিত ও অস্থির হইয়া পড়িবে । তাহারা একে অপরকে বলিবে, তোমরা কি দেখিতেছে না যে তোমরা কি বিপদে লিপ্ত হইয়াছ? চল আমরা কাহাকে খুঁজিয়া বাহির করি যিনি আমাদের জন্য তোমাদের, প্রতিপালকের নিকট সুপারিশ করিতে পারেন । তখন একজন অপরজনকে বলিবে, হযরত আদম (আ)-এর নিকট বলা উচিৎ। অতঃপর. তাহারা হযরত আদম (আ)-এর নিকট যাইবে এবং তাহাকে বলিবে, হে আদম (আ) আপনি মানব জাতির আদী পিতা । আল্লাহ তা'আলা আপনাকে স্বহস্তে সৃষ্টি করিয়াছেন। তার সৃষ্ট রূহ হইতে আপনার মধ্যে ফুঁকিয়াছেন। আপনাকে সিজদা করিবার জন্য ফিরিশতাগণকে নির্দেশ দিয়াছেন। অতঃপর তাহারা আপনাকে সিজদা করিয়াছে । অতএব আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখিতেছেন না আমরা কি বিপদে আছি? তখন হযরত সাদম (আ) বলিবেন, আল্লাহ তা'আলা আজকের মত এত অধিক ক্রোধাবিত কখনও হন নাই আর কখনও হইবেনও না। তিনি আমাকে গাছ হইতে খাইতে নিষেধ করিয়াছিলেন কিন্তু সেই ব্যাপারে আমার পক্ষ হইতে ভুল হইয়াছে। আজ আমি তো কেবল আমার নিজের চিন্তায়ই অস্থির । তোমরা নূহ (আ)-এর নিকট গমন কর। অতঃপর তাহারা হযরত নূহ (আ)-এর নিকট যাইবে এবং তাহাকে বলিবে, হে নৃহ (আ) ভূপৃষ্ঠে আপনিই সর্বপ্রথম রাসূল, আন্রাহ্ তা'আলা আপনাকে শোকরগুযার ও কৃতজ্ঞ বান্দা হিসাবে ' ঘোষণা দিয়াছেন। আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন । আমরা . যে বিপদধস্থ উহা কি আপনি দেখিতেছেন না? হযরত নূহ (আ) বলিবেন, আল্লাহ তা'আলা আজ এতই ক্রোধাঘিত হইয়াছেন যে, তিনি পূর্বে কখনও এইরূপ ক্রোধাবিত হন নাই আর না ভবিষ্যতে হইবেন । আমার জন্য একটি নির্দিষ্ট দু'আ ছিল যাহা আমার কওমের বিরুদ্ধে আমি প্রয়োগ করিয়াছি আজতো কেবল আমার নিজের চিন্তায়-ই অস্থির। তোমরা বরং হযরত ইবরাহীম (আ)-এর নিকট যাও । অতঃপর তাহারা হযরত ইবরাহীম আ)-এর নিকট যাইবে এবং তাহাকে বলিবে আপনি আল্লাহ্র বিশিষ্ট নবী
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।