Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সুরা বনী ইসরাঈল | ৩৫৭ আবু দাউদ তয়ালেসী (র) বলেন ইয়াহইয়া ইবনে সালমাহ ইবনে সুহাইল ভাহার পিতা হইতে তিনি আবুয-যা*রা হইতে তিনিও আব্দুল্লাহ হইতে বর্ণনা করিয়াছেন, আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ (সা) বলেন অতঃপর আল্লাহ তা'আলা আমাকে সুপারিশ কিংবা হযরত ঈসা (আ) দন্ডামান হইবেন । আবুয-যা*রা বলেন, আমার এই কথা মনে নাই যে আমার উস্তাদ আব্দুল্লাহ কোন কথা বলিয়াছেন । রাসূলুল্লাহ (সা) বলেন অতঃপর দন্ডায়মানকারী চতুর্থ ব্যক্তি তোমাদের নবী হইবেন। তখন তিনি এত বেশী সুপারিশ করিবেন যাহা আর কেই করিতে পারিবে না। এবং সেই স্থান হইল মাকুামে মাহমৃদ। যাহার ওয়াদা আল্লাহ্‌ তা'আলা এই আয়াতের মাধ্যমে করিয়াছে 44: টিচির্িনিও হাডিকিবিব নি হযরত কা*ব ইবন মালেক রো) কর্তৃক বর্ণিত হাদীস ইমাম আহমদ ইবনে হাম্বল (র)....কা'ব ইবনে মালেক রে) হইতে বর্ণিত যে রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, কিয়ামত দিবসে যখন সমস্ত 'লোক হাশরের মাঠে একত্রিত হইবে তখন আমি এবং আমার উম্মত একটি টিলার উপর থাকিব । আর আমার প্রতিপালক আমাকে এক জোড়া সবুজ পোশাক পরিধান করাইবেন। অতঃপর আমাকে বলিবার জন্য অনুমতি দান করিবেন এবং আল্লাহর যাহা ইচ্ছা আমি বলিতে থাকিব আর এ স্থানই হইবে মাকামে মাহমুদ । হযরত আবুদ্দরদা (রো) কর্তৃক বর্ণিত হাদীস ইমাম আহমদ রে) বলেন, হাসান (র)...আবৃদ্দরদা রো) বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন কিয়ামত দিবসে সর্বপ্রথম আমাকে সিজদা করিবার অনুমতি দান করা হইবে এবং সর্ব প্রথম আমকেই মাথা উত্তোলন করিবার অনুমতি দান করা হইবে । অতঃপর আমার সম্মুখের সর্ববস্তু আমি দেখিব। অন্যান্য উম্মতসমুহের মধ্য হইতে আমি আমার উম্মত চিনিয়া লইব। আমার পশ্চাতে ও সম্মুখভাগে আমার উম্মতের একদল থাকিবে । ডানে এবং বামেও থাকিবে । এবং সকলকে আমি চিনিব। এক ব্যক্তি জিজ্ঞাসা করিল অন্যান্য উম্মতের মধ্য হইতে আপনি আপনার উম্মতকে চিনিবেন কিরূপে? তিনি বলিলেন, অজুর কারণে তাহাদের মুখমন্ডল ও অংগসমূহ উজ্জ্বল থাকিবে । তোমরা ব্যতিত এইরূপ অন্য কেহ হইবে না। ইহা ছাড়া এইভাবেও আমি তাহাদিগকে চিনিব যে, তাহাদের ডান হাতে আমল নামা থাকিবে এবং তাহাদের সম্মুখভাগে তাহাদের সন্তানরা ছুটাছুটি করিতে থাকিবে।

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।