00017161715 হি .. তাফসীরে ইবনে কাছীর আমাদের আম্মা স্বামীকে সম্মান করেন এবং সন্তানকে ম্নেহ করেন রাবী বলেন অতিথীর কথাও তাহারা উল্লেখ করিল তবে জাহেলী যুগে তিনি জীবিত দাফনও করিয়াছেন, তাহার পরিণাম কি হইবে? তিনি বলিলেন, তোমাদের আম্মা দোযখবাসী । রাবী বলেন, অতঃপর তাহারা ফিরিয়া চলিয়া গেল এবং তাহাদের মুখমন্ডল বিবর্ণ ছিল। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে ফিরাইয়া আনিলেন, তখন তাহাদের মুখমন্ডল উজ্জ্বল ছিল। তাহারা আশা করিয়াছিল সম্ভবতঃ তাহাদের আম্মার সম্পর্কে নতুন কোন কথা বলিবেন, তখন তিনি বলিলেন, আমার আম্মাও তোমাদের আম্মার সহিত। এক মুনাফিক ব্যক্তি বলিয়া উঠিল ইহাতে তাহাদের আম্মার কি উপকার হইবে? তখন একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহ (সা) এর নিকট অত্যাধিক বেশী প্রশ্ন করিত, জিজ্ঞাসা করিল, হে আন্মাহর রাসূল । আন্াহ তাআলা কি তাহার সম্পর্কে আপনার নিকট কোন ওয়াদা করিয়াছেন? রাসূলুল্লাহ বুঝিতে পারিলেন, সে কিছু শুনিয়াছে। অতঃপর তিনি বলিলেন আল্লাহ কি ইচ্ছা করিয়াছেন তা আমি জানি না আর না আমাকে এই বিষয়ে কোন আশা প্রদান করিয়াছেন। তবে কিয়ামত দিবসে আমি মান্বামে মাহমুদ নামক স্থানে আল্লাহর সম্মুখে দন্ডায়মান হইব । তখন অনসারী জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসুল মাকামে মাহমুদ কি? তিনি বলিলেন, যখন তোমরা উলংগ খালী পা খতনা করা ছাড়াবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হইবে । তখন সর্বপ্রথম হযরত ইবরাহীম (আ) কে পোশাক পরিধান করান হইবে । আল্লাহ তা'আলা বলিবেন, তোমরা আমার খলীলকে পোশাক পরিধান করাও ৷ তখন দুইটি সাদা চাদর আনা হইবে এবং তাহাকে পরিধান করান হইবে । অতঃপর তাহাকে আরশের সম্মুখে বসান হইবে । অতঃপর আমার পোশাক আনা হইবে আমি উহা পরিধান করিয়া উহার ডান পার্থে এমন এক স্থানে দন্ডায়মান হইব যেখানে অন্য কেহ দন্ডায়মান হইতে পারিবে না। এবং এই ব্যাপারে আমার প্রতি পূর্ববর্তী ও পরবর্তী সকলেই ইচ্ছা করিবে। এবং কাওসার হইতে হাউজ পর্যন্ত তাহাদের জন্য খুলিয়া দেওয়া হইবে । তখন মুনাফিক লোকটি বলিনু, পানি প্রবাহিত হইবার জন্য তো মাটি ও কংকর জরুরী । তিনি বলিলেন, উহার মাটি মিশক এবং উহার কংকর হইল মুক্তা । মুনাফিক বলিল, আমি তো এইরূপ কথা কোন দিন শুনি নাই। আচ্ছা, পানির কিনারায় গাছপালাও তো হইয়া থাকে । তখন আনসারী বলিল, হে আল্লাহর রাসূল সেইখানে গাছ পালাও কি হইবে? তিনি বলিলেন, স্বর্ণের শাখা প্রশাখাবিশিষ্ট গাছপালা হইবে । মুনাফিক বলিল, এইরূপ কথা তো" আমি কোনদিন শুনি নাই। আচ্ছা, গাছ হইলে তো উহার পাতা ও ফলও হইয়া থাকে । আনসারী জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল গাছপালার কি পাতা ও ফল হইবে । রাসূলুল্লাহ সো) বলিলেন হা, উহাতে অতি মুল্যবান জওহার হইবে । উহার পানি হইবে দুধ অপেক্ষা অধিক সাদা । মধু অপেক্ষা অধিক মিষ্ট । যেই ব্যক্তি উহার এক ঢোর পান করিবে সে আর কখন পিপাসিত হইবে না। আর যেই ব্যক্তি বঞ্চিত হইবে সে আর কখনও পিপাসা নিবারণ করিতে পারিবে না।
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।