Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০০01116115 সূরা বনী ইসরাঈল : ৩৫৫ ইমাম আহমদ (ে)....হযরত আনাস রে) হইতে বর্ণিত যে নবী করীম (সা) আমার নিকট বর্ণনা করিয়াছেন, আমি আমার উম্মতের পুলসিরাত অতিক্রম করিবার দৃশ্য দেখিবার জন্য দন্ডায়মান হইয়া অপেক্ষা করিতে থাকিব এমন সময় হযরত ঈসা (আ) আমার নিকট আগমন করিয়া বলিবেন, সকল আধ্মিয়ায়ে কিরাম আপনার নিকট কিছু আবেদন করিবার জন্য আসিয়াছেন। কিংবা আপনার নিকট একত্রিত হইয়াছেন। (রাবীর সন্দেহ) তাহারা আল্লাহর নিকট দু'আ করিতেছেন, তিনি যেন সমস্ত উম্মতকে যেখানে তাহার স্থান পৃথক করিয়া দেন। তাহারা বড়ই অস্থির বড়ই পেরেশান। সমস্ত মানুষ লাগাম পর্যন্ত ঘামে ডুবিয়া আছে। মুমিনের পক্ষে তো উহা সর্দির ন্যায়, কিন্তু কাফিরের পক্ষে উহা মৃত্যুর ন্যায় বেষ্টন করিয়া আছে। তখন রাসূলুল্লাহ সো) বলিবেন আপনি অপেক্ষা করুন, আমি আসিতেছি। অতঃপর নবী করীম (সা) আরশের নীচে গমন করিবেন এবং তথায় তিনি এমন সম্মান ও ইজ্জতের অধিকারী হইবেন যে কোন ফিরিশ্তা কিংবা রাসূল তদ্রুপ সম্মানের অধিকারী হন নাই। অতঃপর হযরত জিবরীল (আ) কে আল্লাহ বলিবেন, তুমি মুহাম্মদ সো) এর নিকট গমন করিয়া বল, আপনি আপনার মাথা উত্তোলন করুন প্রার্থনা করুন আপনাকে দান করা হইবে, সুপারিশ করুন সুপারিশ গ্রহণ করা হইবে । এবং আমার উম্মতের প্রত্যেক নিরানব্বই জনের মধ্যের একজনকে সুপারিশ করিয়া বাহির করিবার ক্ষমতা দান করা হইবে। কিন্তু বারংবার আন্রাহর নিকট আবেদন করিতে থাকিব এমনকি আমাকে তিনি বলিবেন, হে মুহাম্মদ যেই ব্যক্তি একদিনের জন্য হইলে ইখলাস ও নিষ্ঠার সহিত লা-ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে এবং এই. কলেমার উপর বিশ্বাস স্থাপন করিয়া মৃত্যুবরণ করিয়াছে তাহাকে দোযখ হইতে বাহির করিয়া বেহেশতে দাখিল করুন। হযরত বুরাইদা রো) কর্তৃক বর্ণিত হাদীস ইমাম আহমদ ইবন হাম্বল (র)....বুরাইদা রো) হইতে বর্ণিত তিনি একবার হযরত মু'আবিয়াহ (রা)-এর দরবারে প্রবেশ করিলেন তখন এক ব্যক্তি কথা বলিতেছিল, বুরাইদাহ (র) বলিলেন, হে মু'আবিয়াহ আপনি কি আমাকে কথা বলিতে অনুমতি দিবেন? তিনি বলিলেন, আচ্ছা বল, তিনি ধারণা করিয়াছিলেন হযরত বুরাইদাহও অনুরূপ কথা বলিবেন যেমন অপরজন বলিয়াছিল তখন হযরত বুরাইদাহ বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা) কে বলিতে শুনিয়াছি আমি ভূ-পৃষ্ঠে যত গাছপালা ও প্রস্তর আছে উহার পরিমাণ সংখ্যক লোকের সুপারিশ করিব । অতঃপর হযরত বুরাইদাহ বলিলেন, রানির নবাব কার (রা) কি করেন না? হযরত ইবনে মাসউদ (রা) কর্তৃক বর্ণিত হাদীস ইমাম আহমদ (র)....হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত তিনি বলেন, একবার মুলায়কার দুই পুত্র রাসূলুল্পাহ (সা)-এর নিকট আসিল এবং তাহারা বলিল, :

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।