0০01119115 ৩৫৪ তাফসীরে ইবনে কাছীর দেখিব তাহার সম্মুখে অবনত হইব । অতঃপর তিনি আমাকে যতক্ষণ ইচ্ছা এ অবস্থায়ই থাকিতে দিবেন। অনন্তর আমাকে বলা হইবে হে মুহাম্মদ! মাথা উচু করুন, বলুন, আপনার কথা শ্রবণ করা হইবে সুপারিশ গ্রহণ করা হইবে প্রার্থনা করুন দান করা হইবে । অতঃপর আমি মাথা উত্তোলন করিব। অতঃপর তাহার প্রশংসা করিতে শুরু করিব । যাহা আন্লাহ-ই তখন আমাকে শিক্ষা দান করিবেন। অতঃপর আমি সুপারিশ করিব। তখন আমার জন্য একটি সীমা নির্দিষ্ট করিয়া দেওয়া হইবে এবং আমি সুপারিশ করিয়া সেই নির্দিষ্ট সংখ্যককে বেহেশতে প্রবেশ করাইব। অতঃপর পুনরায় আমি আল্লাহর সম্মুখে এবং আমার প্রতিপালককে দেখিয়াই তাহার সম্মুখে অবনত হইব। তিনি আমাকে এ অবস্থায় যতক্ষণ ইচ্ছা রাখিবেন। অতঃপর আমাকে বলা হইবে, হে মুহাম্মদ! আপনি মাথা উত্তোলন করুন, আপনার বক্তব্য শ্রবণ করা হইবে আপনি প্রার্থনা করুন দান করা হইবে । সুপারিশ করুন, কবুল করা হইবে । অতঃপর আমি মাথা উত্তোলন করিব এবং যে প্রশংসা তিনি আমাকে শিক্ষা দান করিবেন উহা দ্বারা আমি তাহার প্রশংসা করিতে থাকিব। অতঃপর আমি সুপারিশ করিব কিন্তু উহার জন্য একটি সীমা নির্দিষ্ট করিয়া দেওয়া হইবে । আমি সেই নির্দিষ্ট সীমা পর্যন্ত সুপারিশ করিয়া বেহেশতে দাখিল করিব। তৃতীয় বার আমি আবার আল্লাহর দরবারে হাযির হইব এবং তাহাকে দেখিয়াই সিজদায় মাথা নত করিব। তিনি আমাকে এ অবস্থায় যতক্ষণ ইচ্ছা রাখিবেন। এক সময় তিনি আমাকে বলিবেন হে মুহাম্মদ! আপনার মাথা উত্তোলন করুন আপনি বলুন আপনার বক্তব্য শ্রবণ করা হইবে । আপনি সুপারিশ করুন, গ্রহণ করা হইবে । আমি মাথা উত্তোলন করিব এবং তাহার প্রশংসা করিতে থাকিব । অতঃপর সুপারিশ করিব কিন্তু সুপারিশের জন্য একটি সীমা নিদিষ্ট করা হইবে। এবং সেই সীমা পরিমাণ সুপারিশ করিয়া বেহেশতে দাখিল করিব। অতঃপর চতুর্থবার হযরত আনাস ইবনে মালেক রে) বলেন রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন, অতঃপর দোযখ হইতে সেই সকল লোক বাহির করা হইবে যে লা ইলাহা ইন্রাল্রাহু বলিয়াছে এবং তাহাদের অন্তরে যব পরিমাণ কল্যাণ রহিয়াছে। অতঃপর সেই সকল লোক বাহির করা হইবে যাহারা লা-ইলাহা ইন্্াল্লাহ বলিয়াছে এবং তাহাদের অন্তরে গম পরিমাণ কল্যাণ আছে। অতঃপর সেই সকল লোককে দোযখ হইতে বাহির করা হইবে যাহারা লা-ইলাহা ইন্লাল্লাহ বলিয়াছে এবং তাহাদের অন্তরে বিন্দু পরিমাণ কোন কল্যাণ রহিয়াছে । ইমাম বুখারী ও মুসলিম রে) সায়ীদ হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন ইমাম আহমদ (র) ও আনাস, (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন ।
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।