00017161715 সূরা বনী ইসরাঈল ৩৫৩ হযরত আনাস (রা) কর্তৃক বর্ণিত হাদীস ইমাম আহমদ (র) বলেন যে ইয়াহইয়া ইবনে সায়ীদ....হযরত আনাস (রা) হইতে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সো) হইতে বর্ণনা করিয়াছেন, কিয়ামত দিবসে সমস্ত মু'মিন একত্রিত হইবে এবং তাহাদের সকলের অন্তরে এই ধারণা সৃষ্টি করা হইবে, যে যদি আমরা আমাদের প্রতিপালকের নিকট সুপারিশের জন্য কাহাকেও অনুরোধ করি তবে তিনি সুপারিশ করিয়া আমাদিগকে এই বিপদ হইতে যুক্তি দান করিবেন । অতঃপর তাহারা হযরত আদম (আ)-এর নিকট আসিয়া বলিবে হে আদম (আ) আপনি সমস্ত মানব জাতির পিতা। আল্লাহ আপনাকে স্বীয় হাত দ্বারা সৃষ্টি করিয়াছেন এবং ফিরিশ্তাগণ দ্বারা আপনাকে সিজদা করাইয়াছেন। আর সকল বস্তুর নাম ও গুণাবলী শিক্ষাদান করিয়াছেন অতএব আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য সুপারিশ করুন যেন তিনি আমাদিগকে এই বিপদ হইতে মুক্তিদান করেন । তখন হযরত আদম (আ) বলিবেন আমার দ্বারা ইহা সম্ভব নহে। তিনি স্বীয় ভুলের কথা ম্মরণ করিবেন। এবং স্বীয় পালনকর্তা হইতে লজ্জা অনুভব করিবেন । তিনি বলিবেন, তোমরা হযরত নূহ আ)-এর নিকট যাও জগতবাসীর জন্য তাহাকেই আল্লাহ তা'আলা সর্বপ্রথম রাসূল করিয়া প্রেরণ করিয়াছিলেন। অতঃপর তাহারা হযরত নূহ (আ)-এর প্রার্থনার ভুলকে স্মরণ করিবেন যে সম্পর্কে তাহার জানা ছিল না। এবং একারণে তিনি সুপারিশ করিতে লজ্জা বোধ করিবেন। তিনি বলিবেন, তোমরা হযরত ইবরাহীম (আ)-এর নিকট যাও । যিনি আল্লাহর খলীল ও একনিষ্ট বন্ধু । অতঃপর তাহারা হযরত ইবরাহীম (আ)-এর নিকট যাইবে কিন্তু তিনিও বলিবেন আমি সুপারিশ করিবার উপযুক্ত নহি। বরং তোমরা হযরত মুসা (আ)-এর নিকট যাও। তাহার সহিত আল্লাহ কথা বলিয়াছেন এবং তাহাকে তাওরাত দান করিয়াছেন। তাহারা হযরত মুসা (আ)-এর নিকট যাইবে কিন্তু তিনিও বলিবেন, আমি সুপারিশ করিবার উপযুক্ত নাই। তিনি তাহার সেই হত্যার কথা স্মরণ করিবেন যাহা তিনি কোন হত্যার বিনিময় ছাড়াই করিয়াছিলেন এবং সেই কারণে তিনি সুপারিশ করিতে লজ্জা অনুভব করিবেন। এবং তিনি বলিবেন, বরং তোমরা হযরত ঈসা (আ)-এর নিকট গমন কর, তিনি আল্লাহর বান্দা, তাহার রাসূল তাহার কলেমা ও তাহার রূুহ। অতঃপর তাহারা হযরত ঈসা (আ)-এর নিকট আসিবে । কিন্তু তিনিও বলিবেন, আমি সুপারিশ করিবার উপযুক্ত নাই। বরং তোমরা মুহাম্মদ (সা) এর নিকট গমন কর, আল্লাহ তা'আলা যাহার পূর্ব ও পরবর্তী সকল ক্ষমা করিয়া দিয়াছেন। অতঃপর তাহারা আমার নিকট আসিবে । আমি দন্ডায়মান হইব এবং মুসলমানদের দুইটি সারির মধ্য দিয়া চলিতে থাকিব। অতঃপর আমি আমার পালনকর্তার নিকট অনুমতি প্রার্থনা করিব। যখনই আমার পালনকর্তাকে ইব্ন কাছীর__৪৫ (৬ষ্ঠ)
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।