00017161715 সূরা বনী ইসরাঈল ৰ ৩৫১ নীচে হযরত আদম (আ) হইতে সকলেই সমবেত হইবে । তাহার একটি হাউজ হইবে সেখানে সর্বাধিক বেশী লোক পানি পান করিতে যাইবে । তিনি বড় শাফা'আতের . অধিকারী হইবেন। আল্লাহ তা“আলা মাখলুকের মধ্যে বিচার কার্ষের জন্য আগমন করিবেন তখন এই সুপারিশ চলিবে। এই সুপারিশের জন্য লোক সর্ব প্রথম হযরত আদম (আ) এর নিকট যাইবে অতঃপর হযরত নূহ (আ) এর নিকট অতঃপর হযরত ইবরাহীম (আ) এর নিকট অতঃপর হযরত মুসা ও হযরত ঈসা এর নিকট যাইবে কিন্তু প্রত্যেকেই বলিবে আমি সুপারিশ করিতে সক্ষম নহি। অবশেষে তাহারা হযরত মুহম্মদ (সা)-এর নিকট আসিবে তিনি বলিবেন 1?1031 181 হা, আমি এই কাজের জন্য প্রস্তুত আমি এই কাজের জন্য প্রস্তুত । আমরা ইনশাআল্লাহ্ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করিব । রাসূলুল্লাহ সো) সেই সকল লোকের সুপারিশ করিবেন যাহাদের সম্পর্কে দোযখে নিক্ষিপ্ত হইবার হুকুম হইয়াছে । অতঃপর রাসূলুল্লাহ (সা)-এর সুপারিশে তাহাদিগকে ফিরাইয়া আনা হইবে । রাসূলুল্লাহ (সা)-এর উম্মতের সর্বপ্রথম ফয়সালা করা হইবে এবং সর্বপ্রথম তিনিই তাহার উম্মতকে পুলসিরাতও অতিক্রম করাইবেন। তিনি বেহেশতে প্রবেশ করিবার জন্য সর্বপ্রথম সুপারিশ করিবেন। যেমন মুসলিম শরীফে বর্ণিত। সিংগা সম্পর্কিত হাদীসে বর্ণিত, সমস্ত মুমিন রাসূলুল্লাহ সো)-এর সুপারিশেই বেহেশতে প্রবেশ করিবে তিনি সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করিবেন এবং তীহার উন্মতই অন্যান্য উম্মতের পূর্বে বেহেশতে প্রবেশ করিবে। রাসূলুল্লাহ (সা)-এর সুপারিশে কিছু হইবে না। তিনি বেহেশতের “অসীলা” নামক সর্বোচ্চস্তরের অধিকারী । সেই স্তর কেবল রাসূলুল্লাহ (সা)-এর জন্য খাস। অন্য কাহারও পক্ষে উহা শোভনীয়ও নহে। আন্মাহ তা'আলা যখন পাপীদের জন্য সুপারিশের অনুমতি দান করিবেন, তখন ফিরিশতা, নবীগণ, মুমিনগণ সকলেই সুপারিশ করিবে । আর রাসূলুল্লাহ (সা) যে কত লোকের জন্য সুপারিশ করিবেন উহার সঠিক সংখ্যা আল্লাহ ব্যতিত কেহ জানে না। আর তাহার ন্যায় আর কেহ সুপারিশ করিতে সক্ষমও নহে। কিতাবুস্সিরাত নামক গ্রহে রাসূু্লাহ (সা)- এর বৈশিষ্ট্য প্রসংগে বিস্তারিত আলোচনা করিয়াছি। 2 ৯1 4115 1 এখন আমরা মাকামে মাহমুদ সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ উল্লেখ করিব। আর আল্লাহ-ই এই বিষয়ে সাহায্যকারী | ইমাম বুখারী বলেন ইসমাঈল ইবনে আবান (রা)....ও ইবনে উমর (রো) হইতে বর্ণিত তিনি বলেন কিয়ামত দিবসে সকল মানুষ হাটুর উপর মাথা রাখিয়া নীচু হইয়া থাকিবে । প্রত্যেক উম্মত তাহাদের নবীর অনুসরণ করিবে এবং তাহারা বলিবে, হে অমুক! আপনি সুপারিশ করুন হে অমুক! আপনি সুপারিশ করুন । অবশেষে তাহারা হযরত মুহাম্মদ (সা)-এর নিকট যাইবে। ইহাই হইল সেইদিন যেই দিনে আন্মাহ
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।