0০017161715 সূরা বনী ইসরাঈল ৩৪১ সূত্রে হাদীসটি মুত্তাসিল রূপেও বর্ণিত হইয়াছে। হাফিয আবুল কাসেম তবরানী রে) বলেন, আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সদাকাহ বাগদাদী (র) আব্দুল্নাহ ইবনে আমর হইতে বর্ণিত যে নবী করীম (সা) বর্ণনা করিয়াছেন ফিরিশৃতাগণ বলিলেন, হে আমাদের প্রতিপালক । আপনি মানব জাতিকে দুনিয়া দান করিয়াছেন তাহারা সেখানে পানাহার করে এবং পোশাক-পরিচ্ছেদ পরিধান করে আর আমরা আপনার প্রশংসার সহিত আপনার পবিত্রতা ঘোষণা করি অথচ, আমরা না পানাহার করি আর না খেলাধুলা করি। আপনি যেমন তাহাদের জন্য দুনিয়া দান করিয়াছেন অদ্রপ আমাদিগকে আখিরাত দান করুন। তখন তিনি বলিলেন আমি যাহাকে আমার কুদরতী হাত দ্বারা “হইয়া যাও” বলিলেই হইয়া গিয়াছে। | ইবনে আসাকির (রে) মুহাম্মদ ইন আইয়ুব (র)....আনাস ইবনে মালেক (€র) হইতে বর্ণিত যে নবী করীম (সা) বলেন: ফিরিশ্তাগণ বলিলেন, হে আমাদের প্রতিপালক । আপনি আমাদিগকে সৃষ্টি করিয়াছেন এবং আদম সন্তানকেও সৃষ্টি করিয়াছেন অথচ, তাহারা পানাহার করে পোশাক পরিধান করে, বিবাহ সাদী করে সোয়ারীতে আরোহণ করে, নিদ্রা যায় ও আরাম করে । অথচ, আপনি এ সকল সুখ শান্তির কিছুই আমাদিগকে দান করেন নাই আপনার নিকট আমাদের আবেদন তাহাদিগকে আপনি দুনিয়া দান করেন আর আমাদিগকে দান করেন আখিরাত । তখন তিনি বলিলেন যাহাকে আমি নিজ হাতে সৃষ্টি করিয়াছি এবং আমার সৃষ্ট রূহ তাহার মধ্যে ফুঁকাইয়াছি তাহাকে সেই ব্যক্তির মত আমি করিব না যাহাকে “হইয়া যাও” বলিলেই হইয়া গিয়াছে । তবরানী (র) বলেন, আব্দান ইবনে আহমদ (ে)....হযরত আব্দুন্নাহ ইবনে আমর (র) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন, কিয়ামত দিবসে আল্লাহর নিকট আদম সন্তান অপেক্ষা অধিক মর্যাদাশীল অন্য কেহ হইবে না জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলাল্লাহ! ফিরিশ্তাগণও না? তিনি বলিলেন, ফিরিশ্তাগণও নয়। তাহারা তো চন্দ্র ও সূর্যের ন্যায় আল্লাহর নির্দেশ পালন করিতে বাধ্য । হাদীসটি নিঃসন্দেহে গরীব। ৩৯৩১০ ০৯০০৪5০৪০৮৩ (৮) ০১১০ রর 2 ০28 ৮১১ ০৮:১০ ৮০০-০558:৯১ ১০৪০ ৮০৪ঠ৫ 0834৫ (৬) ৭১. স্মরণ কর সেই দিনকে যখন প্রত্যেক সম্প্রদায়কে উহাদিগের নেতাসহ আহ্বান করিব । যাহাদিগের দক্ষিণ হস্তে তাহাদিগের আমল নামা দেওয়া হইবে,
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।