001719115 সূরা বনী ইসরাঈল র ৩২৯ করিয়া দেই তবে তাহাই করিব। তখন তিনি বলিলেন, প্রথমটি নহে'বরং তাহাদের . জন্য তওবা ও রহমতের দ্বার উন্মুক্ত হউক ইহা আমি কামনা করি। আলী আনসারী (র)....হযরত যুবাইর (রে) হইতে বর্ণিত তিনি বলেন যখন ১3%( ১3841 45০০ অবতীর্ণ হইল তখন রাসূলুল্লাহ (সা) আবু কুবাইশ পাহাড়ের উপর গিয়া উচ্চস্বরে বলিলেন, হে আব্দে মানাফের বংশধর লোকেরা! আমি তোমাদিগকে ভীতি প্রদর্শন করিতেছি। চিৎকার শুনিয়া কুরাইশরা তাহার নিকট আসিলে তিনি ' তাহাদিগকে ভীতি প্রদর্শন করিলেন এবং সতর্ক করিলেন। তখন তাহারা বলিল, তুমি তো বলিতেছ যে, তুমি নবী এবং তোমার নিকট অহী প্রেরিত হয়। সুলায়মান (আ) এর জন্য বায়ু ও পর্বত অধিনস্থ করিয়া দেওয়া হইয়াছিল। হযরত মুসা (আ)-এর জন্য সমুদ্র অধিনস্থ করিয়া দেওয়া হইয়াছিল এবং হরত ঈসা (আ) মৃতুকে জীবিত করিতে পারিতেন। অতৃএব তুমিও আল্লাহর নিকট দু'আ কর, তিনি যেন আমাদের এলাকা হইতে পাহাড় পর্বত সরাইয়া দেন এবং এখানে নহরসমূহ প্রবাহিত করেন। আমরা যেন ক্ষেত্র খামার করিতে পারি। এবং খাদ্য দ্রব্যে আত্মনির্ভরশীল হইতে পারি । অথবা তুমি এই দু'আ কর যেন আল্লাহ তা'আলা আমাদের মৃতদিগকে জীবিত করিয়া দেন এবং আমরা যেন তাহাদের সহিত কথা বলিতে পারি আর তাহারাও যেন আমাদের সহিত কথা বলিতে পারে । কিংবা তুমি এই দু'আ কর যেন আল্লাহ তা“আলা তোমার নীচের পাথরকে স্বর্ণে পরিণত করেন। আমরা উহা হইতে কাটিয়া লইব এবং শীত ও গ্রীষ্মকালীন বাণিজ্যিক সফরের কষ্ট হইতে আমরা রক্ষা পাইব। তুমিও তো পূর্ববর্তী নবীদের ন্যায় নবী হওয়ার দাবী করিতেছ। রাবী বলেন, আমরা রাসূলুল্লাহ (সা)-এর চতুর্দিকে দন্ডায়মান ছিলাম এমন সময় তাহার উপর অহী অবতীর্ণ হইল । অহীর অবতরণ শেষ হইলে তিনি বলিলেন, “সেই সত্তার কসম যাহার হাতে আমার জীবন তোমরা যাহার দরখাস্ত করিয়াছ আল্লাহ উহা আমাকে দান করিয়াছেন, আর আমি ইচ্ছা করিলে উহা অবশ্যই পূর্ণ হইবে । কিন্তু তিনি আমাকে এই ব্যাপারে কিছু এখতিয়ার দিয়াছেন, যে তোমরা রহমতে প্রবেশ করিবে এবং ঈমান আনিবে কিংবা তোমরা যাহা নিজেদের জন্য পছন্দ করিয়াছ আন্মাহ তা'আলা তোমাদিগকে উহার উপর ন্যাস্ত করিয়া দিবেন ফলে তোমরা রহমত হইতে দূরে সরিয়া যাইবে এবং ঈমান আনিতে ব্যর্থ হইবে । অতঃপর আমি রহমতের দ্বারকে মনোনিত করিয়াছি যেন তোমরা ঈমান গ্রহণ করিতে পার। আল্লাহ তা'আলা ইহাও জানাইয়াছেন, যদি তিনি তোমাদের কাম্য পূর্ণ করেন অতঃপর তোমরা কুফর কর তবে তোমাদিগকে এমুন শাস্তি দিবেন যাহা বিশ্বের কাহাকেও দেন নাই। তখন এই আয়াত অবতীর্ণ হয় কে কহ ১০, 14391 055০ € নিদর্শনসমূহ প্রেরণ ইব্ন কাছীর__৪২ (উষ্ঠ)
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।