0০017161715 ৩২৮ তাফসীরে ইবনে কাছীর তাহাদের কাহারও জন্য বায়ু অধিনস্থ করিয়া দেওয়া হইয়াছিল কেহ এমনও ছিলেন যে তিনি মৃতকে জীবিত করিতেন, আপনাকে ধিশ্বাস করা ও আপনার প্রতি ঈমান আনাই যদি আপনার কাম্য হয় তবে আপনার প্রতিপালকের নিকট দু'আ করুন, তিনি যেন আমাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করিয়া দেন। অতঃপর আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ সো)-এর নিকট অহী প্রেরণ করিলেন, তাহারা যাহা কিছু বলিয়াছে আমি উহা শ্রবণ করিয়াছি । যদি আপনি ইহা পছন্দ করেন তবে আমি তাহাদের কাম্য পূর্ণ করিয়া'দিব কিন্তু ইহার পর তাহারা ঈমান না আনিলে তাহাদিকে শাস্তি দিব। তখন আর কোন কথা চলিবে না। আর যদি তাহাদিগকে কিছু অবকাশ দান করা পছন্দ করেন তবে আমি তাহাদিগকে অবকাশ দান করিব। তখন তিনি বলিলেন, “হে আমার প্রতিপালক । আপনি তাহাদিগকে অবকাশ দান করুন। কাতাদাহ ইবনে জুরাইজ এবং অন্যান্যরাও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, উসমান ইবনে মুহাম্মদ (র)....হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত তিনি বলেন, মক্কার লোকেরা রাসূলুন্নাহ (সা)-এর নিকট সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করিবার জন্য এবং তাহাদের এলাকা হইতে পাহাড় করিতে পারে। অতঃপর আন্রাহর পক্ষ হইতে তাহাকে বলা হইল যদি আপনি ইহা পছন্দ করেন, তবে তাহাদিগকে আমি অবকাশ দিব। আর যদি পছন্দ করেন যে আমি তাহাদের আবেদন মঞ্জুর করি তাহাও করিব কিন্তু যদি তাহারা ইহার পরও কুফর করে তবে তাহারাও ঠিক তদ্রপ ধ্বংস হইয়া যাইবে যেমন তাহাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হইয়াছিল । তখন রাসূলুল্লাহ সো) বলিলেন, আমি ইহা পছন্দ করি না যে তাহারা ধ্বংস হইয়া থাক। বরং আপনি তাহাদিগকে অবকাশ দান করুন । তখন এই আয়াত অবতীর্ণ হইল 24124418185 02581025508 ইমাম নাসায়ী ইবন জরীর (র) অত্র হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, আব্দুর রহমান রে)....হযরত ইবনে আব্বাস (রো) হইতে বর্ণিত তিনি বলেন, কুরাইশরা নবী করীম (সা) কে বলিল, আপনি আপনার প্রতিপালকের নিকট দু'আ'করুন, তিনি যেন সাফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণে পরিণত করিয়া দেন, তাহা হইলেই আমরা আপনার প্রতি ঈমান আনিব। তিনি জিজ্ঞাসা করিলেন, সত্যই তোমরা ঈমান আনিবে? তাহারা বলিল হা, রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ সো) দু'আ করিলেন। তখন হযরত জিবরীল (আ) আগমন করিয়া বলিলেন, আপনার প্রতিপালক আপনাকে সালাম করিয়াছেন আর তিনি বলিয়াছেন যদি আপনি চাহেন তবে সাফা পাহাড় তাহাদের জন্য স্বর্ণে পরিণত করা হইবে কিন্তু তাহাদের মধ্যে যে ব্যক্তি কুফর করিবে, তাহাকে আমি এমনই শাস্তি দান করিব যাহা বিশ্বের কাহাকেও করি নাই আর যদি আপনি ইহা পছন্দ করেন যে আমি তাহাদের জন্য তওবা ও রহমতের দ্বার উনুক্ত
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।