0০017161715 ৩১২ তাফসীরে ইবনে কাছীর করার জন্য সাব্যস্ত করিয়া দিয়াছিল। যখন কেহ লা-হাওলা অলা কুওয়াতা ইন্্রা বিল্লাহ বলে, তখন আল্লাহ বলেন আমার বান্দা অনুগত হইয়াছে এবং আমার উপর নিজ সত্তাকে ন্যস্ত করিয়াছে। ইমাম আহমদ (র) বলেন, ইবনে ওহ্ব (র).... আব্দুল্লাহ ইবনে আমর হইতে বর্ণিত যে একবার নবী করীম (সা)-এর নিকট এক বেদুঈন আসিল, তাহার গায়ে একটি তয়ালেসী জুববাহ ছিল যাহা রেশমদ্বারা ডুরা সিলাই ছিল অথবা বলেন রেশমের খুর্ডি ছিল। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, তোমাদের এই সাথী রাখালদের সন্তানদিগকে উঁচু করা এবং সরদারদের সন্তানদিগকে নীচু করা ব্যতীত তাহার আর কোন উদ্দেশ্য নাই। অতঃপর রাসূলুল্লাহ (সা) ক্রোধাবিত হইয়া তাহার সম্মুখে দন্ডায়মান হইলেন এবং তাহার জুববা টানিয়া বলিলেন, তোমার উপর কোন নির্বোধ প্রাণীর পোশাক তো দেখিতেছি না? অতঃপর তিনি ফিরিয়া আসিয়া বসিয়া পড়িলেন এবং বলিলেন যখন হযরত নূহ (আ) এর মৃত্যু নিকটবর্তী হইল তখন তিনি তাহার দুই করিতেছি এবং দুইটি নিষেধ করিতেছি । তোমাদিগকে আমি শিরক ও অহংকার হইতে নিষেধ করিতেছি। আর তোমাদিগকে যে দুইটি নির্দেশ করিতেছি তাহার প্রথমটি হইল তোমরা লা-ইলাহা ইন্্রাল্লাহ এর অজীফা করিতে থাকিবে । কারণ আসমান যমীন এবং উহাদের মধ্যে অবস্থিত সকল বস্তূকে যদি এক পাল্লায় রাখা হয় এবং শুধু এই কালেমাকে এক পান্রায় রাখা হয়'তবুও এই কালেমার ওজন ভারী হইবে । শুন যদি আসমান ও যমীন উভয়কে একত্রিত করিয়া একটি হলকা প্রস্তুত করা হয় এবং উহার উপর এই কালেমা রাখা হয় তবে উহা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। আর আমার দ্বিতীয় হুকুম হইল তোমরা সোবহানাল্লাহ অবিহামদিহী পড়িতে থাকিবে। ইহা হইল প্রত্যেক বস্তুর সালাত এবং ইহা দারা প্রত্যেককে রিষিক দান করা হয়। ইমাম আহমদ রে) সুলায়মান ইবনে হারব (র) মুসআব ইবনে যুহাইর রে) এর সূত্রে হাদীসটি অধিক দীর্ঘ বর্ণনা করিয়াছেন। অবশ্য তিনি একাই ইহা বর্ণনা করিয়াছেন। ইবনে জরীর (র) বলেন, নসর ইবনে আব্দুর রহমান আওফী (র)....হযরত জাবের ইবনে আব্দুল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুন্নাহ (সা) ইরশাদ করিয়াছেন, “হযরত নূহ (আ) তাহার পুত্রকে যে নির্দেশ দিয়াছিলেন, আমি কি তোমাদের নিকট উহা বলিব না? তিনি তাহার পুত্রকে বলিয়াছিলেন হে আমার প্রিয় বৎস! তুমি সোবহানান্নাহ পড়িতে থাকিবে । ইহা সমস্ত মাখলুকের সালাত সমস্ত মাখলুকের তাসবী এবং ইহা দ্বারা সকলকে রিযিক দান করা হয়। আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন +.£_7০৬১-..£%1:5 (4 8 সকল বন্তুই আল্লাহর প্রশংসার
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।