Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৩০৬ তাফসীরে ইবনে কাছীর যে ব্যক্তি আল্লাহর সন্তৃষ্টি লাভের জন্য নম্রতা অবলম্বন করে আল্লাহ তাহাকে বুলন্দ করিয়াছেন সে নিজের ধারণায় ছোট হইলেও মানুষের নিকট সে বড়। আর যে ব্যক্তি ংকার করে আল্লাহ তাহাকে খাট করিয়া দেন সে নিজের ধারণায় বড় হইলেও মানুষের নিকট সে তুচ্ছ। এমনকি সে তাহাদের নিকট কুকুর ও শুকরের অপেক্ষাও অধিক তুচ্ছ বিবেচিত হয়। আবু বকর ইবনে আবুদদুন্য়া তাহার “আল খামূল ওয়া তাওয়াযূ” গ্রন্থে বর্ণনা করিয়াছেন আহমদ ইবনে ইবরাহীম ইবনে কাসীর রে)....আবু বকর হুযলী হইতে বর্ণিত যে একবার আমরা হযরত হাসান বসরী (র)-এর নিকট উপস্থিত ছিলাম এমন সময় ইবনুল আহয়াম খলীফা মানসূর-এর নিকট যাইতেছিল। সে রেশমের একটি জুব্বা পরিধান করিয়াছিল । পায়ের গোছার উপর উহা দুই ভাজে সেলাই করা ছিল। এবং নীচ হইতে তাহার কুবাও দেখা যাইতেছিল। সে বড় অহংকার ও দর্পের সহিত চলিতেছিল এমন সময় হযরত হাসান বসরী (র) তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন উফ, উফ, নাক উচু করিয়া কাধ ঝুলাইয়া মুখমন্ডল ফুলাইয়া নিজের দিকে অহংকার ভরে তাকাইয়া কিভাবে এই আহমক চলিতেছে, অর্থাৎ সে বোকা সে নিজের অবস্থার ওপর দৃষ্টিপাত করে । সে আন্রাহর নিয়ামতসমূহের মধ্যে থাকিয়া না শোকর করে, না উহার কোন আলোচনা করে না উহার মধ্যে আল্লাহর যে হক রহিয়াছে তাহা আদায় করে আর না আল্লাহর হুকম পালন করে। আন্নাহর শপথ যে পাগলের ন্যায় অস্থীর হইয়া নিজেকে চালাইয়াছে। তাহার প্রতি অংগ প্রত্যংগে আল্লাহর নিয়ামত রহিয়াছে অথচ, শয়তান তাহার প্রতি অভিশাপ দান করে। ইবনুল আহয়াম হযরত হাসান (র)-এর এই কথা শুনিয়া প্রত্যাবর্তন করিল এবং তাহার দরবারে আসিয়া ক্ষমা প্রার্থনা করিল । তখন তিনি বলিলেন, আমার নিকট তোমার ক্ষমা প্রার্থনা করিবার প্রয়োজন . নাই বরং তুমি তোমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর। তুমি কি আল্লাহর এই বাণী শুনিতে পাও নাই 90৮: 215১ ০০১% ৩১২ 5০1 4 তুমি দর্পের সহিত যমিনে হাটিও না। তুমি না যমীনকে বিদীর্ণ করিতে পারিবে আর না পাহাড় সমান উচু হইতে পারিবে । প্রসিদ্ধ আবেদ বুখতরী একবার হযরত আলী (রা) এর বংশের এক ব্যক্তিকে অহংকার ভরে চলিতে দেখিয়া বলিলেন, হে ব্যক্তি! যাহার কারণে তুমি সম্মান লাভ করিয়াছ তিনি এইভাবে চলিতেন না। বর্ণনাকারী বলেন, অতঃপর লোকটি তখনই এরূপ চলা বর্জন করিল । একবার হযরত ইবনে উমর রো) এক ব্যক্তিকে অহংকার ভরে চলিতে দেখিয়া বলিলেন, শয়তানের কিছু ভাই আছে তাহার এইরূপই হইয়া থাকে । খালেদ ইবনে মাদান বলেন, তোমরা দর্পের সহিত চলা হইতে বিরত থাক। কারণ, মানুষের হাত তাহার অন্যান্য অংগ সমূহের একটি । ইবনে আবুদ্দুনয়া রেওয়ায়েত দুইটি বর্ণনা করিয়াছেন । ইবনে আবুদ্দুন্য়া বলেন খল্ফ ইবনে

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।