Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ২৯২ | তাফসীরে ইবনে কাছীর ইমাম আহমদ রে) বলেন, রাওহা রে)... মু'আবিয়া ইবনে জাহেমাহ সুলামী হইতে বর্ণিত তিনি বলেন, একদা জাহেমাহ (রা)'নবী করীম সো)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি জিহাদে অংশ গ্রহণ করিবার ইচ্ছা করিয়াছি এবং আপনার সহিত পরামর্শ করিবার জন্য আসিয়াছি, তখন তিনি বলিলেন, তোমার কি আম্মা আছেন! তিনি বলিলেন, হা, তখন তিনি বলিলেন তবে তুমি তাহার সেবায়ই নিয়োজিত থাক। লোকটি দ্বিতীয়বার ও তৃতীয়বার একই প্রশ্ন করিল এবং রাসুলুল্লাহ (সা) তাহাকে একই জবাব দান করিলেন। নাসায়ী ও ইবনে মাজা ইবনে জুরাইজ হইতে হাদীসটি এই সূত্রে বর্ণনা করিয়াছেন। আরেকটি হাদীস ইমাম আহমদ রে) বলেন, খলফ ইবন অলীদ....মিকদাম ইবন মাদিকারিব (রা) হইতে বর্ণিত যে নবী করীম (সা) বলেন । আল্লাহ তা'আলা তোমাদের পিতাসমূহের সহিত সদাচারণ করিবার জন্য আদেশ করেন। আল্লাহ তা'আলা তোমাদের মাসমূহের সহিত সদাচারণ করিবার জন্য আদেশ করেন। আল্লাহ তা'আলা তোমাদের মাসমূহের সহিত সদাচারণ করিবার আদেশ করেন! আল্লাহ তা'আলা তোমাদের মাসমূহের সহিত : সদাচরণ করিবার আদেশ করেন। আল্লাহ তা'আলা তোমাদের নিকটতম আত্মীয়দের সহিত সদাচারণ করিবার আদেশ করেন । অতঃপর উহার নিকটবর্তী আত্মীয়দের সহিত সদাচারণ করিবার আদেশ করেন। ইবনে মাজাহ আদুলাহ ইবনে আইয়াশ হইতে হাদীসটি অত্র'সূত্রে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ রে) ....বলেন ইউনুন (র)....ইয়ারবু গোত্রীয় জনৈক রাবী হইতে বর্ণিত তিনি বলেন, একবার আমি নবী করীম (সা) এর খিদমতে আগমন করিলাম তখন তাহাকে মানুষের সহিত কথা বলিতে শুনিলাম তিনি বলিতেছিলেন দানকারীর হাত উচু। তুমি তোমার মায়ের সহিত তোমার বাপের সহিত তোমার ভগ্নির সহিত তোমার ভাইয়ের সহিত সদ্যবহার কর অতঃপর যে তোমার নিকটবর্তী অতঃপর যে তোমার নিকটবর্তী তাহার সহিত সদ্যবহার কর। আরেকটি হাদীস মুসনাদ গ্রন্থে বলেন, ইবরাহীম ইবনে মুসতামির আরূকী (র)....সুলায়মান ইবনে বুরায়দাহ হইতে বর্ণিত তিনি বলেন, একবার এক ব্যক্তি তাওয়াফ কালে তাহার মাকে কীধে উঠাইয়া তাওয়াফ করিতেছিল অতঃপর সে রাসূলুল্লাহ সো) কে জিজ্ঞাসা করিল আমি কি তাহার হক আদায় করিতে পারিয়াছি? তিনি বলিলেন, না সামান্যতমও নহে। হাদীসটি বর্ণনা করিয়া বায্যার বলেন, হাদীসটি এই সুত্র ব্যতীত অন্য কোন সূত্রে বর্ণিত আছে বলিয়া আমাদের জানা নাই। আমি বলি হাসান ইবনে আবূ জা'ফর রাবী দুর্বল। শি

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।