Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা বনি ইসরাঈল ২৯১ অথচ, সে তাহার সেবা করিয়া ক্ষমা লাভ করিল না আল্লাহ তাকে রহমত হইতে দূরে নিক্ষেপ করিবেন। যে ব্যক্তি কোন মুসলমান পিতা-মাতার সন্তানকে লালন পালন করিল, যাবৎ না তাহাকে আল্লাহ 'বে-নিয়া করিল, তাহার জন্য বেহেশত ওয়াজিব হইয়া গেল। | হইতে বর্ণিত তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি তাহার পিতা-মাতাকে কিংবা তাহাদের একজন পাইল অতঃপর দোযখে প্রবেশ করিল, আল্লাহ তাহাকে রহমত হইতে দূরে নিক্ষেপ করিবেন এবং তাহাকে লাঞ্কিত করিবেন। আবু দাউদ তয়ালেসী হাদীসটি শু'বা হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। এবং ইহাতে অতিরিক্ত বিবরণ আছে। ূ ইমাম আহমদ (র) বলেন, রিবয়ী ইবনে ইবরাহীম ()....হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন, “সেই ব্যক্তি ধ্বংস হউক যাহার নিকট আমার নাম লওয়া হইল অথচ, সে আমার উপর দরূদ শরীফ পাঠ করিল না। সেই ব্যক্তিও ধ্বংস হউক যাহার জীবনে রমযান সমাগত হইল এবং চলিয়াও গেল অথচ, সে তাহার গুনাহ ক্ষমা করিয়া লইল না। আর সেই ব্যক্তিও ধ্বংস হউক যাহার নিকট তাহার পিতামাতা বৃদ্ধ হইল অথচ, তাহাদের সেবা যত্ন করিয়া বেহেশতে প্রবেশ করিল না। রিবয়ী তাহার বর্ণনায় বলেন অথবা “তাহাদের একজন বার্ধক্যে উপনীত হইল” । ইহাও রেওয়ায়েতে রহিয়াছে ইমাম তিরমিযী আহমদ ইবনে ইবরাহীম দাওরাকী হইতে তিনি রিবয়ী ইবনে ইবরাহীম হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি বলেন হাদীসটি এই সূত্রে গরীব। আরেকটি হাদীস £ ইমাম আহমদ রে) বলেন, ইউনুস (র)....আবু আছীল মালিক ইবনে রবী'আ সায়েদী হইতে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসূলুল্াহ (সা)-এর নিকট বসাছিলাম এমন সময় এক আনসারী আসিয়া জিজ্ঞাসা করিল “আমার পিতা মাতার মৃত্যুর পর কি তাহাদের সহিত কোন সদাচারণ করিতে পারি? তিনি বলিলেন হা, চারটি আচরণ এমন আছে যাহা তাহাদের মৃত্যুর পরও করিতে পার। (১) তাহাদের জানাযার নামায পড়া €২) তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করা । (৩) তাহাদের ওয়াদা পূর্ণ করা (8) তাহাদের বন্ধু বান্ধবীদের সম্মান করা ও কেবল তাহাদের সম্পর্কের কারণে কোন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা । ইহা হইল সেই সদাচারণ যাহা পিতা-মাতার মৃত্যুর পরও তাহাদের সহিত করিতে পার। হাদীসটি ইমাম আবু দাউদ ও ইবনে মাজা আবদুর রহমান ইবনে সুলায়মান ইবনে গছীল হইতে বর্ণনা করিয়াছেন । |

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।