0০017161715 সূরা বনি ইসরাঈল | ২৭৭ হইতে সন্নেবেশিত রূপে বর্ণিত যে রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, সকল বাচ্চাই ইসলাম গ্রহণের যৌগ্যতাসহ ভূমিষ্ট হয়। অতঃপর তাহার পিতামাতা তাহাকে ইয়াহুদী কিংবা খৃষ্টান কিংবা অগ্নিপূজক বানাইয়া ফেলে । যেমন ছাগলের বাচ্চা পূর্ণাংগ হইয়া ভূমিষ্ট হয় তোমরা কি উহার কান কাটা দেখিতে পাও? অথচ ভূমিষ্ট হইবার পর উহার কান কাটা দেখিতে পাওয়া যায়। .অপর এক রেওয়ায়েতে বর্ণিত সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, বাচ্চাকালেই যে মৃত্যুবরণ করে, বলুনতো তাহারা অবস্থা কি হইবে? তিনি বলিলেন জীবিত থাকিলে পরবর্তীকালে তাহারা কি করিত আন্রাহ তাহা খুব ভালই জানেন। ইমাম আহমদ রে) বলেন, মুসা ইবনে দাউদ (র)....হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণিত যে নবী করীম (সা) বর্ণনা করিয়াছেন “হযরত ইবরাহীম (আ) বেহেশতের মধ্যে মুসলমানদের ছোট বাচ্চাদের দেখাশুনা করিবেন। মুসা ইবনে দাউদ তাহার রেওয়ায়েত কালে “যতটুকু আমি জানি” বলিয়া সন্দেহ পোষণ করিয়াছেন । সহীহ মুসলিম শরীফে বর্ণিত তিনি ইয়া ইবনে মুহাম্মদ হইতে তিনি রাসূলুল্লাহ (সা) হইতে তিনি আল্লাহ হইতে বর্ণনা করেন। আমি আমার বান্দাদিগকে তাওহীদ পন্থি করিয়া এবং শিরক হইতে পবিত্র করিয়া সৃষ্টি করিয়াছি। অপর এক রেওয়ায়েতে বর্ণিত, আমি আমার বান্দাদিগকে মুসলমান করিয়া সৃষ্টি করিয়াছি। নবম হাদীস হযরত সামুরাহ (রা) হইতে বর্ণিত হাফিয আবু বকর বরকানী তাহার “আলমুস্তাখরাজ আলাল বুখারী” নামক গ্রন্থে আওফ আল-আ'রাবী হইতে তিনি আবু রজা আল উতারেদী হইতে তিনি সামুরা (রা) হইতে তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করেন, সমস্ত বাচ্চাই ইসলাম গ্রহণের যোগ্যতাসহ ভূমিষ্ট হয়। তখন কিছু লোক জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! মুশরিকদের সন্তানরাও কি? তিনি বলিলেন “মুশরিকদের সন্তানরাও” তরবানী বলেন, আব্দুল্লাহ ইবনে আহমদ (র)....সামুরা হইতে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্াহ (সা)-কে মুশরিকদের বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম তিনি বলিলেন, তাহারা বেহেশতবাসীদের খাদেম হইবে। দশম হাদীস হযরত খনছা (রা)-এর চাচা হইতে বর্ণিত ইমাম আহমদ বলেন, রওহ (র) খনছা বিনতে মু'আবিয়াহ হইতে বর্ণিত তিনি বলেন, আমার চাচা আমার নিকট বর্ণনা করিয়াছেন তিনি বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলল্লাহ! বেহেশতে প্রবেশ করিবে কে? তিনি বলিলেন নবী-শহীদ বাচ্চা। এবং জীবিত দাফনকৃত কন্যা সন্তান বেহেশতবাসী হইবে । উলামাকে কিরামের কেহ কেহ এই হাদীসের কারণে মুশরিকদের বাচ্চা সম্পর্কে কোন স্থির সিদ্ধান্ত গ্রহণ
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।