Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৭৬ ৃ্‌ তাফসীরে ইবনে কাছীর আল্লাহর জ্ঞানে আছে তাহারা তো আন্রাহর এই নির্দেশ পালন করিবে আর যাহারা _ পরবর্তীকালে সৎকাজ করিবে না বলিয়া আন্মাহর জ্ঞানে আছে তাহারা এই নির্দেশ _ পালন করিতে বিরত থাকিবে । তখন ত্রাল্লাহ তা“আলা বলিবেন, তোমরা আমার সরাসরি নির্দেশই পালন কর নাই আর আমার রাসূলগণের আনুগত্য কি তোমরা করিতে? বায্যার (র) মুহাম্মদ ইবনে উমর ইবনে হাইয়াজ কুফী হইতে তিনি উবাইদুল্লাহ ইবনে মুসা হইতে তিনি ফুযাইল ইবনে মারযুক হইতে অন্র সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি বলেন, আবূ সায়ীদ হইতে আতীয়্যাহ ব্যতিত অন্য কোন সূত্রে হাদীসটি জানা যায় নাই। হাদীসের শেষে তিনি বর্ণনা করেন, “অতঃপর আল্লাহ তা'আলা বলিবেন তোমরা আমারই হুকুম অমান্য করিয়াছ আর আমাকে না দেখিয়া আমার রাসূলগণের আদেশ তোমরা কি পালন করিতে? সপ্তম হাদীস হযরত মু*আয ইবন জাবাল রো) হইতে বর্ণিত হিশাম ইবনে আম্মার ও মুহাম্মদ ইবনে মুবারক সুরী....হযরত মু'আয ইবন জাবাল (রা) হইতে বর্ণিত তিনি বলেন নবী (সা) বলেন কিয়ামত দিবসে তিন ব্যক্তিকে উপস্থিত করা হইবে, (১) নির্বোধ (২) ফাতরাতের যুগে মৃত্যুবরণকারী ও (৩) যৌবনে . উপমিত হইবার পূর্বে মৃত্যুবরণকারী বাচ্চা। নির্বোধ ব্যক্তি বলিবে, হে আমার প্রতিপালক! যদি আপনি আমাকে জ্ঞান দান করিতেন যেমন কোন ভাগ্যবান ব্যক্তিকে জ্ঞান দান করিয়াছিলেন। ফাতরাতের যুগে মৃত্যুবরণকারী ও বাচ্চাকালে মৃত্যুবরণকারী ও অনুরূপ অভিযোগ করিবে । তখন আন্মাহ তা'আলা বলিবেন আমি এখন তোমাদিগকে একটি হুকুম করিব। তোমরা উহা পালন করিবে কি? তাহারা বলিবে, হা তখন তিনি বলিবেন, যাও, তোমরা দোষখে প্রবেশ কর। রাসূলুল্লাহ (সা) বলেন, যদি তাহারা উহার মধ্যে প্রবেশ করে তবে তাহাদের কোন ক্ষতি হইবে না। তাহারা যখন দোযখের নিকটবর্তী হইবে তখন তাহারা উহার স্কুলিংগ দেখিয়া ধারণা করিবে, ইহা আল্লাহর গোটা মাখলুককে জ্বালাইয়া ভম্ম করিয়া দিবে। অতএব তাহারা দ্রুত প্রত্যাবর্তন করিবে । অতঃপর আল্লাহ তাহাদিগকে পুনরায় নির্দেশ দান করিবেন, তখনো তাহারা দোযখের দৃশ্য দেখিয়া ফিরিয়া আসিবে । আল্লাহ বলিবেন, তোমাদিগকে সৃষ্টি করিবার পূর্বেই তোমাদের কর্মকান্ড সম্পর্কে আমার জানা ছিল। আমার জ্ঞানানুসারেই . তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এবং সে অনুযায়ী তোমাদের পণিনাম হইবে । এই কথা বলিয়া জাহান্নামকে তিনি বলিবেন- “তাহাদিগকে জড়াইয়া ধর। অতঃপর তৎক্ষণাৎ জাহান্নাম তাহাদিগকে ধরিয়া বসিবে।” অষ্টম হাদীস হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হযরত আবূ হুরায়রা (রা)-এর রেওয়ায়েত আসওয়াদ ইবনে ছরী (রা)-এর রেওয়ায়েতের পূর্বে বর্ণিত হইয়াছে। বুখারী ও মুসলিম শরীকে আবু হুরায়রা রো)

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।