Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৭২ ৃ্‌ তাফসীরে ইবনে কাছীর অসৎকর্ম আর করিব না যাহা পূর্বে করিতাম। তাহাদিগকে বলা হইবে, আমি তোমাদিগকে এতটুকু বয়স দান করিয়াছিলাম না যাহাতে উপদেশ গ্রহণকারী উপদেশ গ্রহণ করিতে পারিত? উপরন্ত তোমাদের নিকট ভীতি প্রদর্শনকারী রাসূলও আগমন করিয়াছিলেন । অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করিতে থাক। যালিমদের জন্য আর কোন সাহায্যকারী নাই । ইহা ব্যতিত আরো অনেক আয়াত রহিয়াছে যাহা প্রমাণ করে যে, আল্লাহ তা'আলা রাসূল প্রেরণ না করিয়া কাহাকেও দোযখে নিক্ষেপ করিবেন না। এই কারণে আয়েন্মায়ে কিরাম ইমাম বুখারী ১23... 21103 52১5 এ ২০১০৫ এর ব্যাখ্যা প্রসংগে হাদীসে একটি বাক্য বর্ণনা করিয়াছে উহার অনেক সমালোচনা করিয়াছেন। তিনি বলেন আব্দুল্লাহ ইবনে সাঈদ (রা).... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুন্রাহ (সো) ইরশাদ করিয়াছেন বেহেশত ও দোযখ ঝগড়া করিল.............. বেহেশতের ব্যাপারে আল্লাহ তা'আলা স্বীয় মাখলুকের মধ্য হইতে কাহাকেও যুলুম করিবেন না এবং জাহান্নামের জন্য তিনি একটি বিশেষ দল সৃষ্টি করিবেন, তাহাদিগকে উহার মধ্যে নিক্ষেপ করা হইলে জাহান্নাম বলিবে আরো কি আছে? এই কথা সে.তিনবার বলিবে। হাদীসের এই অংশ সম্পর্কে উলামায়ে কিরাম বহু সমালোচনা করিয়াছেন। প্রকৃত পক্ষে ইহা বেহেশত সম্পর্কে বর্ণিত হইয়াছে কারণ বেহেশত হইল আল্লাহর অনুগ্রহ প্রকাশের কেন্দ্রভূমী। আর জাহান্নাম হইল ইনসাফ ও আদ্‌ল প্রকাশের স্থল । দলীল প্রমাণ কায়েম করা ব্যতিত এবং ওজর বাতিল করা ব্যতিত কাহাকেও উহার মধ্যে নিক্ষেপ করা হইবে না। এই কারণে হাদীসের হাফিযগণের একটি দলের মতে হাদীসটি কোন এক রাবীর দ্বারা পরিবর্তীত। দলীল হিসাবে তাহারা বলেন, বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, আব্দুর রায্যাক (র).... আবূ হুরায়রা রো) হইতে বর্ণিত তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন, বেহেশত ও দোযখ পারস্পারিক ঝগড়া করিল............... দোযখ ততক্ষণ পর্যন্ত পূর্ণ হইবে না যতক্ষণ না আল্লাহ তাআলা কুদরতী পা রাখিবেন তখন জাহান্নাম বলিবে, যথেষ্ট যথেষ্ট । তখন জাহান্নাম পরিপূর্ণ হইবে এবং চতুর্দিক হইতে সংকুচিত হইবে। আর আল্লাহ তা'আলা কাহারও প্রতি যুলুম করিবেন না। অবশ্য আন্নাহ তা“আলা বেহেশতের জন্য একটি বিশেষ মখলুক সৃষ্টি করিবেন। অবশ্য এখানে একটি বিষয়ের আলোচনা করা জরুরী । যেই বিষয়ে পূর্ববর্তী ও পরবতী সকল যুগের আয়েম্মায়ে কিয়াম মতবিরোধ করিয়াছেন। তাহা হইল, যে সকল বাচ্চা ছোট কালেই মৃত্যুবরণ করিয়াছে অথচ, তাহাদের বাপ দাদা কাফির তাহাদের হুকুম কি? অনুরূপভাবে পাগল, বধীর, নিষ্কয় বৃদ্ধ সেই ব্যক্তি এমন যুগে মৃত্যুবরণ করিয়াছে যখন কোন নবী ছিলেন না আর কোন নবীর দাওয়াতও তাহার নিকট পৌছাই নাই। এইসব প্রশ্নের জওয়াবে যে সকল হাদীস বর্ণিত হইয়াছে উহা নিম্নে উল্লেখ করা হইতেছে। অবশেষে আমি (ইবনে কাসীর) একটি ভিন্ন পরিচ্ছেদে আয়েম্মায়ে কিরামের মতামতের সার সংক্ষেপ বর্ণনা করিব ।

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।