Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ২৫৪ তাফসীরে ইবনে কাছীর মুসা ইবনে উকবাহ (র) যুহরী (র) হইতে বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ (সা)-এর হিজরতের এক বৎসর পূর্বে মি'রাজের ঘটনা ঘটিয়াছে। হযরত উরওয়াহও এই মত পোষণ করেন। সুদ্দী বলেন, হিজরতের ষোল মাস পূর্বে মি'রাজ সংঘটিত হইয়াছে। যাহা সত্য তাহা হইল মিরাজের ঘটনা রাসূলুল্লাহ (সা)-এর জাগ্রতাবস্থায় সংঘটিত হইয়াছিল নিদ্বাকালে নহে। তিনি মক্কা হইতে বোরাকে চড়িয়া বাইতুল মুকাদ্দাস পৌছিয়াছিলেন। যখন তিনি মসজিদের দরজার নিকট উপস্থিত হইলেন তখন দরজার কাছেই সোয়ারীটি বাঁধিয়া রাখিলেন এবং মসজিদে প্রবেশ করিয়া দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ সালাত পড়িলেন। অতঃপর তিনি সিড়ীর সাহায্যে প্রথম আসমানে আরোহণ করিলেন। অতঃপর অবশিষ্ট আসমানসমূহে আরোহণ করিলেন । প্রত্যেক আসমানেই আল্লাহর প্রিয় বান্দাদের সহিত তাহার সাক্ষাৎ ঘটিল এবং আহ্বিয়ায়ে মুসা (আ)-এর সহিত সাক্ষাৎ হইল ষষ্ঠ আসমানে । হযরত ইবরাহীম (আ)-এর সহিত সাক্ষাত হইল সপ্তম আসমানে । অতঃপর তিনি তাহাদিগকেও অতিক্রম করিয়া চলিয়া গেলেন এবং একটি সমতল স্থানে পৌছিলেন সেখানে তিনি কলমসমূহের শব্দ শুনিতে পাইলেন! তিনি সিদরাতুল মুস্তাহা দেখিলেন যাহাকে আল্লাহর মহত্‌ আচ্ছাদিত করিয়া রাখিয়াছে স্বর্ণের পতঙ্গ ও নানা রংগের ফিরিশৃতাণ উহাকে ঘিরিয়া রাখিয়াছে। সেখানে তিনি হযরত জিবরীল (আ) কে তাহার আসল আকৃতিতে দেখিতে পাইলেন। তাহার ছয়শত ডানা রহিয়াছে । সেখানে তিনি সুবজ বর্ণের রফরফও দেখিলেন যাহা আসমানের প্রান্তসমূহকে ঘিরিয়া রাখিয়াছে। তিনি বাইতুল মা*মূরকে দেখিলেন, যমীনের কাবার প্রতিষ্ঠাতা হযরত ইবরাহীম (আ) কে উহার সহিত পিঠ লাগাইয়া হেলান দিয়া বসিয়া থাকিতে দেখিয়াছেন। বাইতুল মা"মূর আসমানের কা'বা। প্রতিদিন সত্তর. হাজার ফিরিশ্তা উহার মধ্যে ইবাদতের জন্য প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর উহার মধ্যে প্রবেশ করিবার সুযোগ হইবে না। তিনি বেহেশত ও দোযখও দেখিলেন। তথায় আল্লাহ তা'আলা পঞ্চাশ ওয়াক্তের সালাতও ফরয করিলেন । অতঃপর হাস করিয়া পাচ পর্যন্ত স্থির করিলেন। ইহা ছিল আল্লাহর পক্ষ হইতে অনুগ্রহ। ইহা দ্বারা সালাতের মর্যাদাও স্পষ্টত বুঝা যায়। অতঃপর রাসূলুল্লাহ (সা) বাইতুল মুকাদ্দাসে নামিয়া আসিলেন তখন তাহার সহিত আব্বিয়ায়ে কিরাম নামিয়া আসিলেন। সালাতের '»». সালাত । কেহ কেহ বলেন, রাসূলুল্লাহ (সা) আসমানের উপর আধ্বিয়ায়ে কিরামের ইমামতি করিয়াছেন। কিন্তু বিভিন্ন রেওয়ায়েত দ্বারা বুঝা যাঁয় বাইতুল মুকাদ্দাসেই তিনি ইমামতি করিয়াছেন। অবশ্য কোন কোন রেওয়ায়েত দ্বারা প্রকাশ রাসূলুল্লাহ (সা) প্রথম যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করিয়াছিলেন তখন তিনি ইমামতি

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।