/4) 0০017116115 ২৫০ তাফসীরে ইবনে কাছীর (আ)-কে দীড়াইয়া সালাত পড়িতে দেখিলেন। তিনি দেখিতে অনেকটা আমার মত। অতঃপর সালাতের সময় হইল এবং আমি তাহাদের সকলের ইমামতি করিলাম । যখন সালাত হইতে অবসর হইলাম তখন এক ব্যক্তি বলিল, হে মুহাম্মদ! এই হইলেন মালেক জাহান্নামের প্রহরী । আমি তাহার সাক্ষাৎ গ্রহণ করিলাম এবং তিনিই প্রথম আমাকে সালাম করিলেন। ইবনে আবু হাতিম বলেন, আমার পিতা আবু হাতিম হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন মিরাজের রাত্রে যখন আমি সপ্তম আসমানে পৌছিলাম তখন আমি উপড়ে তাকাইয়াই গর্জন ও বিকট বজ্র শব্দ শুনিতে পাইলাম । এবং বিদ্যুৎ দেখিতে পাইলাম এবং এক সম্প্রদায়ের নিকট আসিয়া দেখিলাম তাহাদের পেট প্রকান্ড ঘরের ন্যায় যাহার মধ্যে সাপ রহিয়াছে এবং বাহির হইতে দেখা যাইতেছে। আমি জিজ্ঞাসা করিলাম হে জিবরীল! তাহারা কোন লোক? তিনি বলিলেন, তাহারা হইল সুদখোর। অতঃপর যখন আমি প্রথম আসমানে অবতীর্ণ হইলাম তখন নীচের দিকে তাকাইয়া দেখিলাম যে তথায় ধূলা-বালু ধুয়া এবং তথায় চিকারও শুনিতে পাইলাম । আমি যাহারা আদম সন্তানের সম্মুখ দিয়া আনাগোনা করিতে থাকে ৷ ফলে তাহারা যমীন ও আসমানের বিশাল সাম্রাজ্য সম্পর্কে কোন চিন্তা ভাবনা করিতে পারে না। যদি ইহা না হইত তবে তাহারা বহু বিস্ময়কর বস্তু দেখিতে পাইত। ইমাম আহমদ হাসান ও আফফান হইতে তাহারা উভয়ই হাম্মাদ ইবনে সালামাহ হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম ইবনে মাজীও হাম্মাদ হইতে এই সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। পূর্ববর্তী ও পরবর্তী একদল সাহাবীর রেওয়ায়েত হাফিয বায়হাকী বলেন, হাকিম আবূ আব্দুল্লাহ হযরত আলী ইবনে আবু তালেব ও আব্দুল্লাহ ইবনে আব্বাস হইতে বর্ণনা করিয়াছেন এবং মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার সূত্রে হযরত ইবনে আব্বাস (রা) হইতে সুলাইম (র).... হযরত আবুন্নাহ ইবনে মাসউদ (র) হইতে এবং জুওয়াইর, যাহ্হাক ইবনে মুযাহেম হইতে বর্ণনা করিয়াছেন। তাহারা সকলেই বলেন, রাসূলুল্লাহ (সা) হযরত উম্মে হানী (রা)-এর ঘরে ইশার সালাত শেষে শুইয়া ছিলেন। আবূ আব্দুল্লাহ হাকিম একটি দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন উহার মধ্যে সিঁড়ি ও ফিরিশ্তার উল্লেখ রহিয়াছে । আল্লাহ সর্বশক্তিমান তাহার পক্ষে কোন কিছুই অসম্ভব নহে। বিশুদ্ধ সূত্রে কোন হাদীস প্রমাণিত হইলে উহা অস্বীকার করিবার কোন উপায় নাই। আবু হারুন আব্দী হইতে বর্ণিত হাদীস সম্পর্কে ইমাম বায়হাকী বলেন, “মক্কা শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ এবং মি'রাজ সম্পর্কে উক্ত হাদীস যাহা বর্ণিত হইয়াছে, উহা যথেষ্ট” অবশ্য বহু তাবেয়ীন ও তাফসীরকার ইমামগণ হাদীসটিকে মুরসালরূপে বর্ণনা করিয়াছেন।
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।