Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

00171161715 1 সূরা বনী ইসরাঈল | ২৪৯ করিয়াছেন। কিন্তু তাহার স্মরণ শক্তি দুর্বল ইহা স্পষ্ট অতএব যেই হাদীস কেবল তিনি একা বর্ণনা করিয়াছেন উহার বিশুদ্ধতা বিবেচনা সাপেক্ষ । উপরে বর্ণিত হাদীসের কোন কোন শব্দে বহু গারাবত (215) ও নাকারত (3143) রহিয়াছে। এবং ইহার মধ্যে স্বপ্ন সম্পর্কিত হাদীসেরও কিছু অংশ সংযুক্ত হইয়াছে যাহা ইমাম বুখারী হযরত সামুরাহ ইবনে জুন্দব (রা) হইতে বর্ণনা করিয়াছেন। রেওয়ায়েতটিতে একাধিক হাদীসের সমাবেশ ঘটিয়াছে ইহারও সম্ভাবনা রহিয়াছে। অথবা ইহাতে স্বপ্নের ঘটনা কিংবা মি'রাজের ঘটনা ব্যতিত অন্য কোন ঘটনাও হইতে পারে। /1412111, ইমাম বুখারী ও মুসলিম তাহাদের সহীহ গ্রন্থদ্ধয়ে আব্দুর রায্যাক হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, মি'রাজের রাত্রে হযরত মুসা (আ)-এর সহিত আমার সাক্ষাৎ ঘটিয়াছিল তাহার চুলগুলি সোজা এবং দেখিতে তিনি শানুয়া গোত্রের মানুষের মত । হযরত ঈসা (আ) এর সহিতও আমার সাক্ষাৎ ঘটিয়াছিল তিনি মধ্যম গড়নের লালবর্ণের লোক এবং মনে হইল এখন গোসলখানা হইতে গোসল করিয়া বাহির হইয়াছেন। তিনি বলেন, হযরত ইবরাহীম আ)-এর সহিতও আমার সাক্ষাৎ ঘটিয়াছিল এবং তাহার সহিত আমারই সর্বাপেক্ষা বেশী সাদৃশ্যতা রহিয়াছে। রাসূলুল্সাহ সো) বলেন, আমার নিকট দুইটি পাত্র আনা হইল একটির মধ্যে দুধ এবং অপরটির মধ্যে ছিল মদ। আমাকে বলা হইল যেইটি ইচ্ছা আপনি গ্রহণ করুন। অতঃপর আমি দুধ লইলাম। এবং উহা পান করিলাম । অতঃপর আমাকে বলা হইল আপনি ফিতরাত মুতাবিক সঠিক আমল করিয়াছেন, মনে রাখিবেন, যদি আপনি মদ পান করিতেন তবে আপনার উম্মত বিভ্রান্ত হইয়া যাইত। ইমাম বুখারী ও মুসলিম অন্য এক সূত্রে ইমাম যুহরী হইতে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। মুসলিম শরীফে মুহম্মদ ইবনে রাফে আবু হুরায়রা হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন আমি কা'বা গৃহের হাতীমে ছিলাম এবং কুরাইশরা আমাকে অনেক প্রশ্ন করিতেছিল কিন্তু উহার আমার মনে ছিল না। অতএব আমি এতই অস্থির হইয়া পড়িলাম যে পূর্বে কখনও এত অস্থির হই নাই। অতঃপর আল্লাহ তা“আলা বাইতুল মুকাদ্দাসকে আমার সম্মুখে পেশ করিলেন এবং আমি দেখিয়া দেখিয়া তাহাদের সকল প্রশ্নের উত্তর দিতে লাগিলাম। আমি আমাকে আধিয়ায়ে কিরামের একটি জামা'আতের মধ্যে দেখিতে পাইলাম । হযরত মূসা আ)-কে দীড়াইয়া সালাত পড়িতে দেখিলাম। তাহার মাথার চুল সোজা এবং দেখিতে তিনি শানুয়া গোত্রের লোকের মত। হযরত ঈসা (আ)-কেও দীড়াইয়া সালাত পড়িতে দেখিলাম । তাহাকে দেখিতে অনেকটা হযরত উরওয়াহ ইবনে মাসউদ সকফীর মত। হযরত ইবরাহীম ইব্‌ন কাছীর__-৩২ (৬ষ্ঠ)

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।