Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৪৮ . তাফসীরে ইবনে কাছীর সালাতের । এবারও তিনি বলিলেন আপনি আল্লার দরবারে গমন করিয়া এই হুকুমকে অধিকতর সহজ করিবার আবেদন করুন। আপনার উম্মত সর্বাধিক দুর্বল । আর আমি বনী ইসরাঈল হইতে বড় কষ্ট ভোগ করিয়াছি । অতঃপর তিনি পুনরায় আল্লাহর দরবারে গমন করিয়া দরখাস্ত করিলে তিনি আবার দশ সালাত কম করিয়া দিলেন। রাসূলুল্লাহ (সা) আবারও হযরত মুসা (আ)-এর নিকট প্রত্যাবর্তন করিলে তিনি জিজ্ঞাসা করিলেন কত সালাতের হুকুম করা হইয়াছে তিনি বলিলেন, দশ সালাতের । তিনি বলিলেন, আপনি আপনার প্রতিপালকের নিকট পুনরায় গমন করিয়া দরখাস্ত করুন। আপনার উম্মত বড়ই দুর্বল উম্মত। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সা) লজ্জায় লজ্জায় আল্লাহর দরবারে গমন করিয়া এবারও হুকুম সহজ করিবার দরখাস্ত করিলেন। এবার আল্লাহ তা'আলা. পাঁচ সালাতের হাস করিলেন। এবার হযরত মুসা (আ) জিজ্ঞাসা পুনরায় গমন করিয়া দরখাস্ত করুন আপনার উম্মত সর্বাধিক দুর্বল উম্মত আমি বনী ইসরাঈল হইতে বড়ই কষ্ট ভোগ করিয়াছি। তখন তিনি বলিলেন আমি অনেকবার আল্লাহর দরবারে গমন করিয়া হাস করিবার আবেদন জানাইয়াছি। এখন আমার বড়ই লজ্জা বোধ হইতেছে । অতএব আর আমি তাহার দরবারে এই বিষয় লইয়া যাইব না। তখন আল্লাহর পক্ষ হইতে বলা হইল যদি আপনি ধৈর্যধারণ করিয়া সালাত নিয়মিত আদায় করেন তবে পঞ্চাশ সালাতের সওয়াব দান হইবে । কারণ প্রত্যেক নেক কর্মের বিনিময় দশ গুণ দেওয়া হয়। অতঃপর রাসূলুল্লাহ সো) সন্তুষ্ট হইয়া গেলেন। রাসূলুল্লাহ (সা) প্রথম যখন হযরত মুসা (আ)-এর নিকট দিয়া যাইতেছিলেন তখন তিনি সর্বাধিক কঠিন ছিলেন কিন্তু প্রত্যাবর্তনকালে তিনি ছিলেন সর্বাধিক নরম। উক্ত হাদীসকে ইমাম ইবনে জরীর (রি) মুহাম্মদ ইবনে উবায়দুল্লাহ.... হযরত আবু হুরায়রা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । এবং হাফিয আবূ বকর বায়হাকী আবৃ সায়ীদ মালানী আলী ইবনে সাহল হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন অতঃপর তিনি ইবনে জরীর (র)-এর ন্যায় হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম বায়হাকী বলেন হাকীম আবু আব্দুল্লাহ হাদীসটিকে ইসমাঈল ইবনে মুহাম্মদ ইবনে ফযল ইবনে মুহাম্মদ শা'বানী হইতে তিনি তাহার দাদা হইতে তিনি হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইবনে আবূ হাতিম বলেন আবু যুরআহ হযরত আবু হুরায়রাহ রো) হইতে তিনি নবী করীম সো) হইতে 1১1 ১৯-4.| 34421423427 051 04, এর তাফসীর প্রসঙ্গে হাদীসটি দীর্ঘরূপে বর্ণনা করিয়াছেন ।? ৃ আবূ জা'ফর রাযী সম্পর্কে হাফিয আবূ যুরআহ রাষী বলেন, তিনি হাদীস বর্ণনায় বহু ওহম (৫2) করেন। কোন কোন মুহাদ্দিস তাহাকে যয়ীফ রাবী বলিয়া মন্তব্য করিয়াছেন পক্ষান্তরে কেহ কেহ তাহাকে সিকাহ (নির্ভরযোগ্য) বলিয়াও মত প্রকাশ

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।