Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা বনী ইসরাঈল টি করিয়াছি। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, আল্লাহ তাআলা আমাকে ছয়টি বস্তু দ্বারা | | ফযীলত দান করিয়াছেন। আমাকে তিনি কালামের প্রথমাংশও শেষাংশ দান করিয়াছেন। আর তিনি আমাকে জামেউল হাদীস (ব্যাপক অর্থ বোধক বাণী) ও দান করিয়াছেন। সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী করিয়া প্রেরণ করিয়াছেন। এক মাস দূরবর্তী এলাকায় অবস্থানকারী শক্রর অন্তরে আমার ভীতি সৃষ্টি করা হইয়াছে। আমার জন্য গনীমতের মাল হালাল করা হইয়াছে যাহা আমার পূর্বে কাহারও জন্য হালাল করা হয় নাই। সারা পৃথিবীকে আমার জন্য সালাতের স্থান ও পবিত্রতা দানকারী হিসাবে সৃষ্টি হইয়াছে। রাবী বলেন, তখন রাসূলুল্লাহ (সো) এর প্রতি পঞ্চাশ সালাত ফরয করা হইল । অতঃপর তিনি যখন হযরত মুসা (আ)-এর নিকট প্রত্যাবর্তন করিলেন তখন তিনি জিজ্ঞাসা করিলেন, হে মুহাম্মদ (সা) আপনাকে কি নির্দেশ দেওয়া হইয়াছে? তিনি বলিলেন, পধ্ঝাশ সালাতের নির্দেশ দেওয়া হইয়াছে। তখন তিনি বলিলেন আপনি আপনার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করুন এবং এই নির্দেশকে হালকা ও সহজ করিবার জন্য প্রার্থনা করুন। কারণ আপনার উম্মত দুর্বল উম্মত । আমি বনী ইসরাঈল হইতে বড় তিক্ত অভিজ্ঞতা লাভ করিয়াছি। অতঃপর নবী করীম (সা) তাহার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিলেন এবং হুকুমকে সহজ করিবার জন্য প্রার্থনা করিলেন । ফলে আল্লাহ দশ সালাত হাস করিলেন। অতঃপর তিনি পুনরায় হযরত মূসা (আ) এর নিকট আগমন করিলে তিনি জিজ্ঞাসা করিলেন কত সালাতের নির্দেশ দেওয়া হইয়াছে? তিনি বলিলেন চল্লিশ সালাতের । হযরত মুসা বলিলেন আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট গমন করুন এবং হুকুম সহজ করিবার জন্য দরখাস্ত করুন। আপনার উম্মত বড়ই দুর্বল উম্মত। বনী ইসরাঈল হইতে আমি বড়ই তিক্ত অভিজ্ঞতা লাভ করিয়াছি । অতঃপর তিনি পুনরায় তাহার প্রতিপালকের নিকট গমন করিলেন। এবং সালাতের সংখ্যা হাস করিবার প্রার্থনা করিলেন। আল্লাহ তা'আলা দশ সালাত হাস করিয়া দিলেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) হযরত মুসা (আ)-এর নিকট প্রত্যাবর্তন করিলে তিনি জিজ্ঞাসা করিলেন কত সালাতের হুকুম করা হইয়াছে? তিনি বলিলেন ত্রিশ সালাতের । তখন হযরত মুসা (আ) বলিলেন আপনি আপনার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করুন এবং সালাতের হুকুম সহজ করিবার জন্য প্রার্থনা করুন। কারণ আপনার উম্মত সর্বাধিক দুর্বল উম্মত । আমি বনী ইসরাঈল হইতে বড় কষ্ট ভোগ হুকৃমকে সহজ করিবার জন্য আবেদন করিলে তিনি আরো দশ সালাত হাস করিয়া দিলেন। রাসূলুল্লাহ (সা) পুনরায় হযরত মুসা (আ)-এর নিকট আগমন করিলে তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন কত সালাতের হুকুম করা হইয়াছে? তিনি বলিলেন, বিশ

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।