Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ২৪৬ তাফসীরে ইবনে কাছীর ফিরিশৃতাগণ উহাকে ঢাকিয়া রাখিয়াছে, তাহারা আল্লাহর মহব্বতে তথায় অবস্থান করিতেছে । তখন আন্মাহ তা'আলা তাহার সহিত কথা বলিলেন। তিনি বলিলেন, আপনি প্রার্থনা করুন-__ রাসূলুল্লাহ (সা) বলিলেন আপনি হযরত ইবরাহীম (আ) কে খলীফা বানাইয়াছেন এবং তাহাকে বিশাল সম্রাজ্য দান করিয়াছিলেন । হযরত মুসা (আ) এর সহিত কথা বলিয়াছেন। হযরত দাউদ (আ) কেও বিশাল সম্রাজ্য দান করিয়াছিলেন তাঁহার জন্য লোহা নরম করিয়াছিলেন ও পাহাড় পর্বতসমূহকে তাহার অধিনস্থ করিয়াছিলেন । হযরত সুলায়মান (আ) কে বিশাল সাম্রাজ্য দান করিয়াছিলেন আর মানব দানব ও শয়তানকে তাহার অধিনস্থ করিয়াছিলেন বায়ুকে ও তাহার অধিনস্থ করিয়াছিলেন আর তীহাকে এমন সাম্রাজ্য দান করিয়াছিলেন যাহা তাহার পরবর্তী কাহারো পক্ষে সমীচীন নহে। হযরত ঈসা (আ) কে তাওরাত-ইঞ্জীল শিক্ষা দিয়াছিলেন আর তাহাকে এমন শক্তি দান করিয়াছিলেন যে তিনি জন্মান্ধ ও কুষ্ঠ রোগকে ভাল করিতে পারিতেন আর আপনার নির্দেশে তিনি মৃতকেও জীবিত করিতে পারিতেন এবং তাহাকে ও তাহার আম্মাকে ধিকৃত শয়তান হইতে আশ্রয় দান করিয়াছিলেন । সুতরাং তাহাদের উপর শয়তান কোন প্রভাব বিস্তার করিতে সক্ষম হইত না। তখন আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ সো) কে বলিলেন, আপনাকেও আমি খলীল বানাইয়াছি। তাওরাতে হাবীবুর রহমান নামেই ইহা লিপিবদ্ধ হইয়াছে। আর আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদানকারী ও ভীতি প্রদর্শনকারী করিয়া প্রেরণ করিয়াছি । আপনার অন্তরকে আমি খুলিয়া দিয়াছি। আপনার বোঝা আমি সরাইয়া দিয়াছি আপনার সম্মান আমি বুলন্দ করিয়াছি। যখনই আমার যিকির করা হয় তখন আপনার যিকিরও আমার সহিত করা হয়। আপনার উম্মতকে আমি সর্বোত্তম উম্মত সৃষ্টি করিয়াছি মানব জাতির কল্যাণার্থে তাহাদিগকে সৃষ্টি করা. হইয়াছে। আপনার উম্মতকে মধ্যবর্তী উম্মত করিয়াছি। আপনার উম্মতকে সর্বপ্রথম উম্মত ও সর্বশেষ উম্মত করিয়াছি। যতক্ষণ পর্যন্ত তাহারা এই সাক্ষ্য প্রদান না করে. যে আপনি আমার বান্দা ও আমার রাসূল ততক্ষণ পর্যস্ত তাহাদের খুতবা ঠিক হয় না। আপনার উম্মতের মধ্যে কিছু এমন লোকও সৃষ্টি করিয়াছি যাহাদের অন্তরে তাহার কিতাব রহিয়াছে আর আধ্বিয়ায়ে কিরামদের মধ্যে সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করিয়াছি কিন্তু সর্বশেষ প্রেরণ করিয়াছি । এবং সর্বপ্রথম ফয়সালা করা হইবে । আপনাকে সাতটি আয়াত দান করিয়াছি যাহা বার বার পাঠ করা হয় যাহা অন্য কোন নবীকে দান করা হয় নাই। আপনাকে আরশের নীচ হইতে সূরা বাক্বারাহ এর শেষ আয়াতসমূহ দান করিয়াছি যাহা আপনার পূর্বে অন্য কোন নবীকে দান করি নাই আপনাকে কাওসার নামক হাউয দান করিয়াছি। আপনাকে আমি আটটি অংশ দান করিয়াছি। ইসলাম, হিজরত, জিহাদ, সালাত, সদকা, রমযানের সাওম, সৎকর্মের নির্দেশও অসতকর্ম হইতে নিষেধ আর আপনাকে আমি সর্বপ্রথম সর্বশেষ নবী

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।