0০017161715 সুরা বনী ইসরাঈল ২৪৫ সাথে কে? তিনি বলিলেন মুহাম্মদ (সা)। ফিরিশ্তাগণ জিজ্ঞাসা করিলেন তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন হা, তখন তাহারা বলিলেন আল্লাহ আমাদের ভাইকে ও তাহার খলীফাকে শান্তিতে রাখুন। তিনি উত্তম ভাই উত্তম খলীফা ও উত্তম আগন্তুক । রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সা) আসমানে প্রবেশ করিয়া এমন ব্যক্তির সাক্ষাৎ লাভ করিলেন যাহার মাথার চুলের কিয়দাংশ পাকা এবং তিনি বেহেশতের দরজার নিকট একটি চেয়ারে বসিয়া আছেন। তাহার নিকট কিছু, লোকও আছে যাহাদের মুখমন্ডল কাগজের ন্যায় উজ্জ্বল । আর কিছুলোক এমনও আছে যাহাদের বর্ণ কিছু ময়লাযুক্ত। অতঃপর সেই ময়লাযুক্ত বর্ণের লোকগুলি উঠিয়া গ্রেল এবং একটি নহরে ডুব দিয়া গোসল করিল। নহর হইতে বাহির হইলে তাহাদের ময়লা কিছুটা ছুটিল। অতঃপর তাহারা অপর একটি নহরে ডুবাইয়া গোসল করিল। যখন তাহারা বাহির হইয়া আসিল তখন দেখা গেল তাহাদের ময়লা 'আরো কিছু হাস পাইয়াছে। অতঃপর তাহারা অন্য আর একটি নহরে প্রবেশ করিয়া গোসল করিল ফলে তাহারা সম্পূর্ণ পরিষ্কার হইয়া গেল এবং তাহাদের অন্যান্য সঙ্গীদের ন্যায় উজ্জ্বল হইয়া গেল এবং তাহাদের সহিত বসিয়া. গেল। তখন রাসুলুল্সাহ (সা) জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল, এই পাকা চুল বিশিষ্ট লোকটি কে আর এ উজ্জ্বল বর্ণের এবং ময়লা যুক্ত লোকজন কাহারা? আর যেই নহরসমূহে তাহারা প্রবেশ করিয়াছে এ নহরসমূহ কিসের? তিনি বলিলেন, এই বৃদ্ধ ব্যক্তি হইলেন, আপনার পিতা হযরত ইবরাহীম (আ) দুনিয়ায় সর্ব প্রথম তাহার-ই চুল পাকিয়াছে আর এ উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোক হইল সেই সকল মুমিন লোক যাহারা সর্ব প্রকার খারাপ কাজ হইতে পবিত্র রহিয়াছে । আর যাহাদের বর্ণে কিছুটা ময়লা রহিয়াছে তাহারা হইল সেই সকল লোক যাহারা ভাল মন্দ উভয় প্রকার কাজ করিয়াছে অতঃপর তাহারা তওবা করিয়াছে এবং আল্লাহ তাআলা তাহাদের তওবা কবূল করিয়াছেন । আর যে নহরগুলি আপনি দেখিয়াছেন উহার প্রথমটি শরাবের নহর। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সো) সিদরাতুল মুস্তাহা নামক স্থানে পৌছিলেন। অতঃপর তাহাকে বলা হইল, ইহা হইল, সেই স্থান যেখানে কেবল সেই সকল লোক পৌছবে যাহারা আপনার অনুকরণ করিবে । দেখা গেল উহা একটি গাছ যাহার মুল হইতে পাক পবিত্র পানির নহর সুস্বাদু দুধের নহর ও নিশাযুক্ত সুমিষ্ট শরাবের নহর ও পরিষ্কার মধুর নহর প্রবাহিত হইয়াছে। উহা এমন একটি গাছ যাহার ছায়াতলে সত্তর বৎসর কাল কোন সোয়ারী চলিতে থাকিলেও উহার শেষ প্রান্তে পৌছিতে পারিবে না। উহার এক একটি পাতা এত প্রকান্ড যে মানুষের বিরাট একটি দলকে ঢাকিয়া ফেলিতে পারে। আল্লাহর নূরে চতুর্দিক হইতে উহাকে ঘিরিয়া রাখিয়াছে। আর পাখীর ন্যায়
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।