00017161715 ২৪৪ | তাফসীরে ইবনে কাছীর হইয়াছে । তিনি বলিলেন হাঁ । তখন তাহারা বলিলেন, আল্লাহ আমাদের ভাইকে ও তাহার খলীফাকে শান্তিতে রাখুন। তিনি উত্তম ভাই ও উত্তম খলীফা এবং উত্তম আগন্তক । রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ আসমানে প্রবেশ করিয়া এক ব্যক্তির সাক্ষাৎ লাভ করিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন হে জিবরীল! ইনি কে? তিনি বলিলেন, তিনি হযরত ইদরীস (আ)। আল্লাহ তা'আলা তাহাকে উচ্চস্থানে বুলন্দ করিয়াছেন । অতঃপর হযরত জিবরীল (আ) তীহাকে পঞ্চ আসমানের দিকে লইয়া ছুটিলেন। তথায় পৌছিয়া তিনি দরজা খুলিতে বলিলেন । তাহারা জিজ্ঞাসা করিলেন আপনি কে? তিনি বলিলেন, জিবরীল! তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনার সাথে কে? তিনি বলিলেন , মুহাম্মদ (সা)। তাহারা জিজ্ঞাসা করিলেন তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন হা, তখন তাহারা বলিলেন আন্নাহ আমাদের ভাই ও তাহার খলীফাকে শান্তিতে রাখুন। তিনি উত্তম ভাই, উত্তম খলীফা ও উত্তম আগন্তৃুক। অতঃপর তিনি আসমানে প্রবেশ করিয়া দেখিলেন এক ব্যক্তি বসিয়া আছে। এবং তাহার চতুর্দিকে কিছু লোক বসিয়া কথা বলিতেছে। তিনি জিজ্ঞাসা করিলেন, ইনি কে? আর তাহার চতুর্দিকে হারূন (আ) এবং তাহার পার্থে অবস্থানকারী লোকজন হইল বনী ইসরাঈল । অতঃপর হযরত জিবরীল (আ) তাহাকে লইয়া ষষ্ঠ আসমানের দিকে ছুটিলেন এবং তথায় পৌছিয়া আসমানের দরজা খুলিতে বলিলেন । জিজ্ঞাসা করা হইল, আপনি কে? তিনি বলিলেন, আমি জিবরীল । তাহারা জিজ্ঞাসা করিল, আপনার সাথী কে? তিনি বলিলেন হযরত মুহাম্মদ (সা) তাহারা জিজ্ঞাসা করিলেন, তাহাকে কি আল্লাহর দরবারে ডাকিয়া পাঠান হইয়াছে? তিনি বলিলেন জী হা, তখন তাহারা বলিলেন আল্লাহ তাআলা আমাদের ভাই ও তাহার খলীফাকে শান্তিতে রাখুন । তিনি উত্তম ভাই উত্তম খলীফা ও উত্তম আগন্তুক । অতঃপর -রাসূলুল্লাহ (সা) প্রবেশ করিলেন, সেখানে তিনি এক ব্যক্তির সহিত সাক্ষাৎ লাভ করিলেন, তিনি যখন তাহাকে অতিক্রম করিয়া চলিয়া গেলেন তখন সেইব্যক্তি কাদিতে লাগিল। রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন ইনি কে? এবং তাহার কীদিবার কারণ কি? তিনি বলিলেন তিনি হইলেন হযরত মুসা (আ)। তিনি বলেন, বনী ইসরাঈলের ধারণা ছিল আমিই মানব সন্তানের মধ্যে সর্বাধিক মর্যাদাশীল। অথচ ইনি দুনিয়ায় আমার পরে আগমন করিয়াছে আমি আখিরাতে তাহার পশ্চাতে থাকিব। যদি শুধু এতটুকুই- হইত তবুও কোন পরোয়া ছিল না কিন্তু প্রত্যেক নবীর সহিত তাহার উম্মত থাকিবে । অতঃপর হযরত জিবরীল (আ) রাসূলুল্লাহ (সা)-কে লইয়া সপ্তম আসমানে আরোহণ করিলেন। তথায় পৌছিয়া তিনি দরজা খুলিতে বলিলে জিজ্ঞাসা করা হইল আপনি কে? তিনি বলিলেন জিবরীল! জিজ্ঞাসা করা হইল; আপনার
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।