00017161715 ২৪২ তাফসীরে ইবনে কাছীর বলেন, অতঃপর হযরত মুহম্মদ (সা) তাহার প্রতিপালকের প্রশংসা করিতে শুরু করিলেন, তিনি বলিলেন আপনারা সকলেই স্বীয় প্রতিপালকের প্রশংসা করিয়াছেন আমিও আমার প্রতিপালকের প্রশংসা করিব। অতঃপর তিনি বলিলেন সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাকে রাহমাতুল্সিল আলামীন করিয়া প্রেরণ করিয়াছেন এবং গোটামানব জাতির জন্য সুসংবাদদানকারী ও ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করিয়াছেন। আমার প্রতি তিনি ফুরকান অবতীর্ণ করিয়াছেন, উহাতে সকল বিষয়ের পূর্ণ বিবরণ রহিয়াছে । যিনি আমার উম্মতকে সর্বোত্তম উম্মত করিয়াছেন যাহাকে আবার কল্যাণের জন্য সৃষ্টি করা হইয়াছে । আমার উন্মতকেই তিনি প্রথম ও শেষ উম্মত হিসাবে সৃষ্টি করিয়াছেন। যিনি আমার সীনাকে উন্মুক্ত করিয়াছেন, যিনি সর্বপ্রথম ও সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করিয়াছেন। তখন হযরত ইবরাহীম (আ) বলিলেন, এই সকল কারণেই হযরত মুহাম্মদ (সা)-কে তোমাদের সকলের উপর মর্যাদা দান করা হইয়াছে । আবু জা“ফর রাবী বলেন, হযরত মুহাম্মদ (সা) সর্বশেষ নবী এবং কিয়ামত দিবসে তিনিই সর্বপ্রথম সুপারিশ করিবেন। অতঃপর তিনটি পাত্রের মুখ ঢাকিয়া উহা পেশ করা হইল, উহাদের একটির মধ্যে পানি ছিল৷ হযরত মুহাম্মদ _ (সা)-কে বলা হইল, আপনি ইহা হইতে পান করুন, সুতরাং তিনি উহা হইতে অল্প কিছু পান করিলেন। অতঃপর তাহার নিকট দুধের একটি পাত্র পেশ করিয়া উহা হইতেও তাহাকে পান করিতে বলা হইল । তিনি উহা হইতে পূর্ণ তৃপ্তি সহকারে পান করিলেন । অতঃপর তাহাকে আরো একটি পাত্র দেওয়া হইল যাহাতে মদ ছিল। উহা হইতে তাহাকে পান করিতে বলা হইলে তিনি বলিলেন আমার আর পান করিবার ইচ্ছা নাই। আমি পরিতৃগ্ড হইয়াছি। তখন হযরত জিবরীল (আ) বলিলেন, মনে রাখিবেন, ইহা আপনার উম্মতের প্রতি হারাম করা হইবে। যদি আপনি ইহা হইতে পান করিতেন তবে আপনার উম্মত হইতে অতি অল্প সংখ্যক লোকই আপনার অনুসরণ করিত । অতঃপর হযরত জিবরীল তীহাকে লইয়া আসমানের দিকে আরোহণ করিলেন, এবং তিনি উহার দ্বার খুলিতে বলিলে জিজ্ঞাসা করা হইলে, হে জিবরীল! ইনি ব্যক্তি কে? তিনি বলিলেন, হযরত মুহাম্মদ (সা)। তাহারা জিজ্ঞাসা করিলেন তাহাকে কি ডাকিয়া পাঠান হইয়াছে । তিনি বলিলেন, হা, তাহারা বলিলেন, আল্লাহ তা'আলা তাহার খলীফা ও আমাদের ভাইকে শান্তিতে রাখুন, তিনি বড় উত্তম ভাই, উত্তম খলীফা ও উত্তম আগত্তুক। অতঃপর তাহাদের জন্য আসমানের দ্বার খুলিয়া দেওয়া হইল। প্রবেশ করিয়া রাসূলুল্লাহ (সা) এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন যাহার সৃষ্টিতে কোন ত্রুটি নাই। তিনি একজন পূর্ণাঙ্গ ব্যক্তি। তাহার ডান দিকে একটি দরজা রহিয়াছে এবং উহা হইতে সুগন্ধি আসিতেছে
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।