0০017161715 সুরা বনী ইসরাঈল ২৪১ বিশাল সমত্রাজ্য দান করিয়াছেন, আমাকে এমন অনুগত উম্মত বানাইয়াছেন যাহার অনুসরণ করা হয় এবং তিনি অগ্নি হইতে আমাকে মুক্তিদান করিয়াছেন এবং উহাকে আমার জন্য শীতল ও শান্তিময় করিয়াছেন। মতঃপর হযরত মুসা (আ) তাহার প্রতিপালকের প্রশংসা করিলেন এবং বলিলেন, প্রশংসা সেই সত্তার যিনি আমার সহিত কথা বলিয়াছেন এবং আমার হাতে ৬৬ বাজাজ স্িসডজ আর আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন যাহারা সত্যের পথ প্রদর্শন করে এবং সত্যের সহিত ইনসাফ করে। অতঃপর হযরত দাউদ (আ) তাহার প্রতিপালকের প্রশংসা করিলেন এবং বলিলেন, সমস্ত প্রশংসা সেই সত্তার জন্য যিনি লোহা নরম করিয়াছেন, পাহাড় পর্বত ও পাখীকে আমার অনুগত করিয়াছেন যাহারা আমার সহিত তাসবীহ করে । আমাকে হিকমত দান করিয়াছেন এবং জোরালো বক্তব্যের অধিকারী করিয়াছেন। অতঃপর হযরত সুলায়মান (আ) তাহার প্রতিপালকের প্রশংসা করিলেন। তিনি বলিলেন, সকল প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি বাযুকে আমার অধীনস্থ করিয়া দিয়াছেন এবং জ্িনসমূহকেও যাহারা আমার নির্দেশে বড় বড় অস্টালিকা নির্মাণ করে এবং প্রকান্ড প্রকান্ড পাত্রও প্রস্তুত করে । যিনি আমাকে পশুপক্ষীর কথা বুঝিবার জ্ঞান দান করিয়াছেন এবং প্রত্যেক বিষয়ে আমাকে মর্যাদা দান করিয়াছেন । মানব দানব ও পশুপক্ষীকে আমার অধীনস্থ করিয়াছেন এবং বহু মুমিন বান্দাদের উপর আমাকে মযার্দা দান করিয়াছেন আর আমাকে এমন বিশাল সম্রাজ্যের অধিকারী করিয়াছেন যাহা অন্য কাহারও পক্ষে সমীচীন নহে এবং উহা এমনই পবিত্র সাম্রাজ্য যে উহার কোন হিসাব নিকাশ ছিল না। অতঃপর হযরত ঈসা (আ) আন্নাহর প্রশংসা করিতে আর্ত করিলেন । তিনি বলিলেন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাকে তাহার কালেমার সাহায্যে সৃষ্টি করিয়াছেন এবং হযরত আদম । (আ)-কে যেমন পিতা ব্যতিত সৃষ্টি করিয়াছেন আমাকেও তেমনি পিতা ব্যতিত সৃষ্টি করিয়াছেন। তিনি আমাকে কিতাব, হিকমত এবং তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়াছেন এবং আমাকে এই জ্ঞান দান করিয়াছে যে, আমি পাখীর আকৃতি প্রস্তুত করিয়া উহার মধ্যে ফুক দেই অমনি উহা আন্রাহর নির্দেশে একটি জীবিত পাখী হইয়া যায়। তিনি আমাকে এই জ্ঞানও দান করিয়াছেন যে, আমি আল্লাহর নির্দেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে ভাল করিয়া দেই এবং আল্লাহর নির্দেশে মৃতকেও জীবিত করিয়া দেই। তিনি আমাকে উপরে উত্তোলন করিয়াছেন, পবিত্র করিয়াছেন এবং আমাকে ও আমার আম্মাকে ধিকৃত শয়তান হইতে আশ্রয় দান করিয়াছেন। সুতরাং আমাদের উপর শয়তানের কোন প্রভাব প্রতিফলিত হয় না। রাবী ইব্ন কাহীর-_-৩১ (৬ষ্ঠ)
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।