0০017161715 ২৩৮ তাফসীরে ইবনে কাছীর তাহার বক্ষ খুলিয়া দিলেন এবং উহার মধ্য যে সকল ময়লা ছিল উহা পরিষ্কার করিয়া ফেলিলেন এবং ইল্ম, হিলম, ঈমান, ইয়াবীন ও ইসলাম দ্বারা উহাকে পরিপূর্ণ করিয়া দিলেন। আর রাসূলুল্লাহ (সা)-এর উভয় কীধের মাঝে নবুয়তের সীলমোহর মারিয়া দিলেন। অতঃপর তিনি একটি ঘোড়া আনিলেন এবং রাসুলুল্লাহ (সা) কে উহার উপর সোয়ার করাইলেন। ঘোড়া এতই দ্রুত চলিতে লাগিল যে এক লাফেই দৃষ্টির শেষ প্রান্তে গিয়া পৌছিতে লাগিল। এমনিভাবে রাসূলুল্লাহ সো) ও হযরত জিবরীল (আ) ভ্রমণ করিতে লাগিলেন । তাহারা চলিতে চলিতে এমন এক রুওমের নিকট আসিয়া পৌছিলেন যাহারা ক্ষেত খামার করিতেছে এবং উহা এত দ্রুত বাড়িতেছে যে একই দিনে তাহারা উহা কাটিয়া ফেলিতেছে। কাটিবার পর পুনরায় উহা তদ্রপ হইতেছে। নবী (সা) এই দৃশ্য দেখিয়া জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল এই সকল লোক কাহারা? তিনি বলিলেন তাহারা হইল আল্লাহর রাহে জিহাদকারী লোক। তাহাদের নেক আমলের বিনিময় সাতশত গুণ বেশী দাম আর তাহারা যাহা কিছু আল্লাহর রাহে ব্যয় করে উহার বিনিময় লাভ করে। আর আল্লাহ তা'আলা হইলেন অতি উত্তম রুজী দানকারী । ূ অতঃপর তিনি এমন এক কওমের নিকট উপস্থিত হইলেন যাহাদের মাথা পাথর দ্বারা চূর্ণ-বিচুর্ণ হইতেছে। একবার চূর্ণ হইবার পর পুনরায় উহা ভাল হইয়া যাইতেছে। আবার উহা পাথর দ্বারা চূর্ণ করা হয়। তাহাদিগকে মোটেই অবকাশ দান করা হয় না। রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল! এই সমস্ত লোক কাহারা? তিনি বলিলেন, এই সকল লোক হইল তাহারা, যাহারা ফরয সালাতে অলসতা করিত । অতঃপর রাসূলুল্লাহ (সা) এমন এক কওমের নিকট উপস্থিত হইলেন যাহাদের সম্মুখের রাস্তায় ও পিছনের রাস্তায় পড্তি লাগান আছে? এবং উট ও অন্যান্য পশুর ন্যায় তাহারা চরিতেছে জাহান্নামের যাক্ুক ফল এবং কাটঃ বিশিষ্ট ফল খাইতেছে এবং জাহান্নামের গরম কংকর ও পাথর চাবাইতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, এই সকল লোক মালের সদকা আদায় করিত না। আল্লাহ তা'আলা তাহাদিগকে কোন যুলুম করেন নাই এবং আন্মাহ তাআলা কোন বান্দার প্রতি যুলুম করেন না। অতঃপর তিনি এমন আর কওমের নিকট উপস্থিত হইলেন, যাহাদের সম্মুখে এক ডেগে তো পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম গোস্ত এবং অপর একটি অপরিষ্কার (ডেগে পচা নষ্ট গোস্ত, তাহারা এই পচা নষ্ট গোস্ত তো খাইতেছে কিন্তু উত্তম গোস্ত খাইতে তাহাদিগকে বাধা দেওয়া হইতেছে। রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল! এই সকল লোক কাহারা? তিনি বলিলেন, এই সকল লোক হইল, আপনার উম্মতের সেই সকল লোক, যাহার নিকট .
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।