0০017161715 সূরা বনী ইসরাঈল [২৩৭ কে হযরত কা'ব রো) কে জিজ্ঞাসা করিতে শুনিয়াছি আপনি আমার পক্ষে কোথায় নামায পড়া সমীচীন মনে করেন? তিনি বলিলেন যদি আপনি আমার মত গ্রহণ করেন, তবে আমি বলিব, আপনি 'সখরাহ' এর পিছনে সালাত পড়ুন । এইভাবে সম্পূর্ণ বাইতুল মুকাদ্দাস আপনার সম্মুখে থাকিবে । তখন হযরত উমর (রা) বলিলেন, আপনি তো ইয়াহুদীদের সহিত সাদৃশ্য রাখিয়া কথা বলিয়াছেন। আমার ইচ্ছা যেখানে রাসূলুল্লাহ (সা) সালাত পড়িয়াছেন আমি সেই স্থানে সালাত পড়িব। অতঃপর তিনি কিবলার দিকে অগ্রসর হইয়া সালাত পড়িলেন। সালাত শেষে তিনি স্বীয় চাদর বিছাইয়া সমস্ত আবর্জনা উহাতে জমা করিলেন এবং বাহিরে নিক্ষেপ করিলেন । অন্যান্য লোকেরাও তাহার অনুসরণ করিলেন। হযরত উমর (রো) 'সখরাহ' এর প্রতি ইয়াহ্দীদের ন্যায় সম্মানও প্রদর্শন করিলেন না। অর্থাৎ তিনি উহাকে সম্মুখে রাখিয়া পড়িলেন না। যাহার প্রতি হযরত কা'বা ইবনে আহবার ইর্চগিত করিয়াছিলেন। হযরত কা'ব পূর্বে ইয়াহুদী ছিলেন এবং ইয়াহুদীরা এই “সখরাহ' এর প্রতি শ্রদ্ধা করিত। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করিয়াছিলেন । এবং সত্যের প্রতি তিনি হেদায়াত পাইয়া ছিলেন। তবুও তিনি ইয়াহুদীদের সাদৃশ্য মতের পরামর্শ দিয়াছিলেন। কিন্তু হযরত উমর (রা) উহা প্রত্যাখ্যান করিয়াছিলেন । অপর পক্ষে নাসারারা “সাখরাহ' এর প্রতি অসম্মান প্রদর্শন করিত। এবং যাবতীয় আবর্জন তাহারা সেখানে জমা করিত। কিন্তু হযরত উমর (রা) তাহাদের ন্যায় অসম্মানও প্রদর্শন করিলেন না। বরং তিনি আবর্জনা পরিষ্কার করিয়া ফেলিলেন। এবং স্বীয় চাদরে একত্রিত করিয়া দূরে নিক্ষেপ করিলেন। ইহা ঠিক সেই হাদীসের সাদৃশ্য যাহার মধ্যে ইরশাদ হইয়াছে !...5% রি 13125522581 ৮৫5 তোমরা করবের উপর বসিয়া উহার প্রতি অশ্রদ্ধাও প্রদর্শন করিও না আর উহাকে কিবলা বানাইয়া উহার প্রতি অতিরিক্ত ভক্তিও প্রদর্শন করিও না বরং মধ্যবর্তী.পথ অবলম্বন করা উচিত । হযরত আবু হুরায়রা রো) কর্তৃক বর্ণিত দীর্ঘ রেওয়ায়েত তবে ইহাতে গারাবত ইমাম আবূ জা'ফর ইবনে জরীর সূরা সুবহানা এর তাফসীর প্রসঙ্গে বর্ণনা করেন, আলী ইবনে সাহল... , হযরত আবু হুরায়রা (রা) হইতে +১০) ৬৯: &34 ০৮. ১1 এর তীফসীর প্রসঙ্গে বর্ণনা করিয়াছেন, একবার হযরত জিবরীল (আ) হযরত মীকাঈল (আ) এর সহিত আগমন করিলেন। হযরত জিবরীল হযরত মীকাঈল (আ)-কে বলিলেন যমযম এর পানি ভরিয়া একটি তশতরী আনুন। উহা দ্বারা আমি উহার রোসূলুল্লাহ (সা)-এর) কলব পবিত্র করিব এবং তাহার বক্ষ খুলিয়া দিব। অতঃপর তিনি তাহার পেট চিরিয়া ফেলিলেন এবং উহাকে তিনবার ধৌত করিলেন।
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।