0০017161715 বক্র তাফসীরে ইবনে কাছীর জানে না। তবে আমাকে ইহা বলা হইয়াছে যে, “দাজ্জাল' বাহির হইবে তখন তাহার সহিত আমার দুইবার সংঘর্ষ হইবে । অতঃপর যখন সে আমাকে দেখিবে তখন যেমন সীসা গলিত হইয়া যায় সেও গলিয়া যাইবে। আন্মাহ তাআলা তাহাকে ধ্বংস করিয়া দিবেন সকল লোক তাহাদের বাসস্থান ও শহরে ফিরিয়া যাইবে । রাসূলুল্লাহ সো) বলেন অতঃপর ইয়াজুজ মাজুজ বাহির হইবে । তাহারা সকল উচ্চস্থান হইতে লাফাইয়া কুদিয়া সমস্ত শহর পদদলিত করিবে এবং যে কোন বস্তুর উপর দিয়া অতিক্রম করিবে উহা ধ্বংস করিয়া ফেলিবে। তাহারা যে পানির নিকট দিয়া যাইবে সে পানি শেষ করিয়া ফেলিবে। অতঃপর সফল মানুষ আমার নিকট আসিয়া তাহাদের যুলুমের অভিযোগ করিবে । আমি আল্লাহর নিকট দু'আ করিব। অতঃপর তিনি উহাদিগকে ধ্বংস করিবেন। এমন কি সারা পৃথিবীটা দুর্ন্ধময় হইয়া উঠিবে। অতঃপর আল্লাহ তা'আলা বৃষ্টি বর্ষণ করিবেন। ফলে তাহাদের মৃতদেহসমূহকে ভাসাইয়া সমুদ্রে লইয়া যাইবে । আল্লাহ তা'আলা আমাকে অবগত করাইয়াছেন আকম্ষিকভাবেই কিয়ামত সংঘটিত হইবে । যেমন গর্ভবর্তী স্ত্রীলোক যাহার গর্ভ পূর্ণ হইয়াছে তাহার গৃহ সদস্যগণ ইহা জানে না হঠাৎ কোন সময় সন্তান প্রসব করে সকালেও প্রসব করিতে পারে রান্রেও করিতে পারে। ইমাম ইবনে মাজা (র) বুন্দার....বলেন রমলার মসজিদের মুয়াযাধিন মিসকীন ইবনে মায়সূন....আব্দুর রহমান ইবনে কুরয হইতে বর্ণনা করিয়াছেন, যেই রাত্রে রাসূলুল্লাহ (সা) মসজিদুল হারাম হইতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেন সেই রাত্রে তিনি যমযম কূপ ও মাকামে ইবরাহীম এর মধ্যবর্তী স্থানে ছিলেন। হযরত জিবরীল (আ) তাহার ডান দিকে এবং হযরত মীকাঈল (আ) তাহার বামদিকে থাকিয়া . তাহাকে উড়াইয়া উড়াইয়া লইয়া গেলেন। এমনকি উড়িতে উড়িতে তিনি উর্ধ্ব আসমানসমূহে পৌছিয়া গেলেন। অতঃপর যখন তিনি প্রত্যাবর্তন করিলেন তখন আসমানসমূহে তাসবীহ শুনিতে পাইলেন। বুলন্দ আসমানসমূহের অধিপতি মহান আল্লাহর ভয়ে তাহারা তাসবীহ করিতেছিল। ০৫-৫| ৯1৮:-॥ 44 ০47১ এর তাফসীর প্রসঙ্গে পরে এই হাদীসটি বর্ণিত হইবে হযরত উমর ইবনে খত্তাব (রা)-এর. রেওয়ায়েত ইমাম আহমদ (রা) বলেন, আসওয়াদ ইবনে আমের (রা)... হযরত উমর ইবনুল ' খাত্তাব যখন জাবীয়াহ নামক স্থানে অবস্থান করিতেছিলেন, তখন তথায় বাইতুল মুকাদ্দাস বিজয়ের আলোচনা হইল । আবু সালামাহ বলেন, আবূ সিনাস উবাইদ ইবনে আদম হইতে বর্ণনা করেন তিনি বলেন, আমি হযরত উমর ইবনুল খাত্তাব (র)
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।