0০017161715 _ সূরা বনী ইসরাঈল টি তোমার উম্মতের প্রতি হুকুম সহজ হউক, তাহার প্রতি যেন লক্ষ্য থাকে। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন অতঃপর আমরা রওনা হইয়া মাসজিদুল আকসা পর্যন্ত পৌছিয়া গেলাম । আমি অবতীর্ণ হইয়া মাসজিদের দরজার হলকার সহিত সোয়ারী বাঁধিয়া রাখিলাম। এই হলকার সহিত অন্যান্য আধিয়ায়ে কিরামও সোয়ারী বাঁধিতেন। অতঃপর কেহ রুকু করিতেছে । অতঃপর আমার নিকট একটি মধুর ও একটি দুধের পেয়ারা আনা হইল । আমি দুধের পেয়ালা গ্রহণ করিয়া উহা পান করিলাম । অতঃপর জিবরীল (আ) আমার কাধে হাত মারিয়া বলিলেন ফিতরাত অনুসারে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। রাসূলুন্নাহ সো) বলেন, অতঃপর সালাতের ইকামত বলা হইল এবং আমি তাহাদের ইমামত করিলাম । অতঃপর তাহারা প্রস্থান করিলেন আমরাও করিলাম । সনদটি গরীব । হাদীসটির মধ্যে কিছু আশ্চার্য ধরনের বিষয়ও রহিয়াছে। যেমন রাসূলুল্লাহ (সা) সম্পর্কে আধিয়ায়ে কিরামের প্রথম প্রশ্ন । অতঃপর তাহাদের নিকট হইতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ (সা)-এর তাহাদের সম্পর্কে প্রশ্ন করা অথচ বিশুদ্ধ হাদীস গ্রন্থসমূহের রেওয়ায়েত দ্বারা যেই কথাটি প্রসিদ্ধ তাহা হইল, হযরত জিবরীল (আ) প্রথম রাসূলুল্লাহ (সা) কে আহ্বিয়ায়ে কিরাম সম্পর্কে জানাইয়া দিতেন যেন তিনি তাহাদিগকে প্রথম সালাম করিতে পারেন। উল্লেখিত রেওয়ায়েতে ইহাও রহিয়াছে যে রাসূলুল্লাহ (সা) মাসজিদুল আকসায় প্রবেশ করিবার পূর্বেই আব্বিয়ায়ে কিরামের সমাবেশ ঘটিয়াছিল, অথচ যাহা বিশুদ্ধ তাহা হইল, রাসূলুল্লাহ (সা) আম্বিয়ায়ে কিরামের সহিত আসমানসমূহে একত্রিত হইয়াছিলেন অতঃপর পুনরায় বাইতুল মুকাদ্দাসে প্রত্যাবর্তন করিলে তাহারা রাসূলুল্লাহ সো)-এর সাথেই ছিলেন এবং এই সময় তাহারা রাসূলুল্লাহ (সা)-এর সহিত মসজিদুল আকসায় সালাত আদায় করেন। অতঃপর তিনি বোরাকে চড়িয়া মক্কা শরীফ প্রত্যাবর্তন করেন। অপর সূত্র ূ | ইমাম আহমদ বলেন, হুশাইম.... হযরত ইবনে মাসউদ (রো) হইতে বর্ণিত তিনি হযরত নবী করীম (সা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন আমি মিরাজের রাতে হযরত ইবরাহীম, মুসা ও হযরত ঈসা (আ)-এর সাক্ষ্য লাভ করিয়াছি তাহারা পরস্পরে কিয়ামত সম্পর্কে আলোচনা করিলেন অতঃপর তাহারা এই আলোচনাটি হযরত . ইবরাহীম আ) এর উপর ছাড়িয়া দিলেন। তিনি বলিলেন এই সম্পর্কে আমার কোন জ্ঞান নাই। অতঃপর তাহারা হযরত মুসা (আ) কে জিজ্ঞাসা করিলেন তিনিও বলিলেন আমারও এই সম্পর্কে কোন জ্ঞান নাই। অতঃপর তাহারা হযরত ঈসা (আ) কে
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।