0০017161715 ২৩৪ , | তাফসীরে ইবনে কাছীর বিস্তারিতভাবেও হাদীসটি বর্ণিত আছে। অবশ্য উহাতে গারাবাত রহিয়াছে । যেমন হাসান ইবনে আরাফাহ তাহার বিখ্যাত একটি পুস্তিকায় বর্ণনা করেন, মারওয়ান ইবনে মু'আবীয়াহ....আবু আবীদাহ তাহার পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, একবার হযরত জিবরীল (আ) গাধা অপেক্ষা বড় এবং খচ্চর অপেক্ষা ছোট একটি সোয়ারী লইয়া আমার নিকট . আগমন করিলেন, অতঃপর আমাকে উহার উপর সোয়ার করাইলেন। সোয়ারীটি আমাদিগকে লইয়া চলিতে লাগিল । যখন উপরের দিকে আরোহণ করিত তাহার উভয় হাত ও উভয় পা সমান সমান হইত । আর যখন নীচে অবতীর্ণ হইত তখনও উভয় হাত পাও সমান সমান। আমরা পথ চলিতে চলিতে এমন এক ব্যক্তির নিকট পৌছিলাম _ যাহার মাথার চুল সোজা, বর্ণ গন্দুমী, দেখিতে মনে হয় যের্তিল বংশের কোন লোক। করিয়াছেন। রাসূলুল্লাহ (সা) বলেন, অতঃপর আমরা তাহার নিকট গিয়া সালাম করিলাম । তিনি সালামের জবাব'দান করিলেন। হযরত জিবরীল (আ)-কে জিজ্ঞাসা করিলেন, ইনি কে? হে জিবরীল! তিনি বলিলেন তিনি আহমদ (সা) তিনি বলিলেন, সেই নবীকে আমি স্বাগত জানাইতেছি যিনি তাহার রিসালাতের দায়িত্ পালন করিয়াছেন এবং তাহার উম্মতের প্রতি কল্যাণ কামনা করিয়াছেন। আমরা এ স্থান হইতে রওনা হইলাম । আমি হযরত জিবরীল (আ) কে জিজ্ঞাসা করিলাম । ইনি কে? তিনি বলিলেন, হযরত মুসা ইবনে ইমরান (আ) আমি জিজ্ঞাসা করিলাম তিনি এইরূপ ভাষায় কাহার সহিত কথা বলিতেছেন? তিনি বলিলেন আন্লাহর সহিত । আমি জিজ্ঞাসা করিলাম আল্লাহর সহিত কথা বলিতেও তিনি উচ্চস্বরে কথা বলেন। তিনি বলেন, তাহার স্বভাবে যে কিছু কঠোরতা রহিয়াছে তাহা আল্লাহ তা'আলা জানেন। রাসূলুল্লাহ (সা) বলেন চলিতে চলিতে আমরা একটি গাছের নিকট দিয়া অতিক্রম করিলাম যাহার ফল বড় ডেগের ন্যায় প্রকান্ড তাহার নীচে একজন বৃদ্ধ ও তাহার সন্তান সন্তৃতি বসিয়াছে আছে। অতঃপর জিবরীল (আ) আমাকে বলিলেন, আপনার পিতা হযরত ইবরাহীম (আ)-এর নিকট চলুন। আমরা তাহার নিকট গিয়া সালাম করিলাম এবং তিনি উহার জবাবও দান করিলেন। হযরত ইবরাহীম (আ) জিজ্ঞাসা করিলেন, হে জিবরীল! ইনি কে? তিনি বলিলেন আপনার সন্তান 'আহমদ' তখন তিনি বলিলেন উন্মী নবীকে আমি স্বাগত জানাইতেছি যিনি তাহার রিসালাতের দায়িত পালন করিয়াছেন এবং স্বীয় উম্মতের মঙ্গল কামনা করিয়াছেন তুমি আজ রাত্রে স্বীয় প্রতিপালকের সাক্ষাৎ লাভ করিবে আর তোমার উম্মতই সর্বশেষ উম্মত এবং সর্বাধিক দুর্বল উন্মত।
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।