Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 06
/ ৫১৯
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা বনী ইসরাঈল ৰ নর রাসূলুল্লাহ (সা) বলেন, আমি বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিতে লাগিলাম কিন্তু কিছু কিছু বিষয়ে আমার সন্দেহ হইতে লাগিল। আল্লাহ তা'আলা স্বীয় কুদরতে বাইতুল মুকাদ্দাসকে আমার সম্মুখে পেশ করিয়া দিলেন এবং উহাকে আকীলের ঘরের নিকট রাখিয়া দিলেন আর আমি উহার প্রতি দেখিতে লাগিলাম। এবং উহার দিকে দেখিয়া দেখিয়া তাহার অবস্থা বর্ণনা করিতে লাগিলাম। এই ব্যবস্থা এই কারণে করা হইয়াছিল যে মসজিদের কোন কোন অবস্থা আমার মনে ছিল না। তখন তাহারা বলিল, আল্লাহ কসম, মুহাম্মদ (সা) তো বাইতুল মুকাদ্দাসের সকল অবস্থা ঠিক ঠিক বর্ণনা করিয়াছে। ইমাম নাসায়ী আওফ ইবনে আবু জামীলা হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। আর ইমাম বায়হাকী নযর ইবনে শুমাইল এবং হাওযাহ এর স্তরে আওফা ইবনে আবু জামীলা হইতে বর্ণনা করিয়াছেন। ইবনে আবূ জামীলা একজন নির্ভরযোগ্য রাবী । হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা)-এর রেওয়ায়েত ইবনে মাসউদ (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সো)-কে যখন মিরাজের উদ্দেশ্যে রাত্রী ভ্রমণ করানো হইল এবং তিনি ষষ্ঠ আসমানে সিদরাতুল মুস্তাহা নামক স্থানে পৌছিয়া গেলেন। সিদরাতুল মুস্তাহা এমন এক স্থান যে তার নীচ হইতে কোন বস্তু কেবলমাত্র এই পর্যন্ত পৌছিতে পারে অতঃপর এখান হইতে তাহা গ্রহণ করা হয়। এবং উপর হইতেও কোন বস্তু এই পর্যন্ত অবতীর্ণ হয় অতঃপর এখান হইতে উহা গ্রহণ করা হয়। 55 05051 (921 যখন বরই গাছকে স্বর্ণের পতঙ্গ দল আচ্ছন্ন করিয়াছিল। রাসূলুল্লাহ (সা)-কে পাচ ওয়াক্তের সালাত এই সময় দান করা হইয়াছিল, এবং সূরা বাকারাহ এর শেষাংশও এই সময়ই দান করা হইয়াছিল। আর এই সুসংবাদও দান করা হইয়াছিল যে, উম্মতের মধ্যে যাহারা শিরক হইতে পবিত্র থাকিবে তাহাদের কবীরা গুনাহও ক্ষমা করিয়া দেওয়া হইবে । ইমাম মুসলিম তাহার সহীহ্‌ গ্রন্থে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর ও যুহাইর ইবনে হরব হইতে তাহারা উভয়ই আব্দুল্লাহ ইবনে নুমাইর হইতে হাদীসটি উক্ত সূত্রে বর্ণনা করিয়াছেন। অতঃপর ইমাম বায়হাকী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) যাহা কিছু বর্ণনা করিয়াছেন, ইহা মিরাজের ঘটনার একাংশ । হযরত আনাস ইবনে মালেক ও হযরত মালেক ইবনে সা'সাআহ (রা).... হযরত নবী করীম (সা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইহা ছাড়া হযরত আনাস হযরত আবূ যর (রা) হইতেও বর্ণনা করিয়াছেন। আবার কখনো তিনি হাদীসটিকে মুরসাল পদ্ধতিতেও বর্ণনা করিয়াছেন ইমাম বায়হাকী তিনটি হাদীসকেই বর্ণনা করিয়াছেন। হযরত ইবনে মাসউদ (রা) হইতে ইহা অপেক্ষা অধিক ইব্‌ন কাছীর-_-৩০ (৬ষ্ঠ)

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।