00017161715 :.. ২৩২ | | | তাফসীরে ইবনে কাছীর ইহা তাহাদের বেহেশতের বাসস্থান হইতে নির্গত হইতেছে। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, চারটি শিশু শৈশবেই কথা বলিয়াছে। এই শিশু, হযরত ইউসুফ (আ)-এর পক্ষে সাক্ষ্য দানকারী শিশু জুরাইজ এর পক্ষে সাক্ষ্য দানকারী শিশু এবং হযরত ঈসা (আ)। অপর এক সূত্র ইমাম আহমদ (রা) বলেন, মুহাম্মদ ইবন জাফর ও রওহ্ ইবনে মা'লী....হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করিয়াছেন, মি'রাজ শেষে যখন আমি .মক্কায় প্রত্যাবর্তন করিলাম তখন আমার ধারণা হইল যে এই ঘটনা বর্ণনা করিলে মানুষ আমাকে মিথ্যাবদী বলিবে এবং তাহারা ইহা অস্বীকার করিবে । অতঃপর রাসূলুল্লাহ (সা) চিন্তিত হইয়া বসিয়া থাকিলেন। আল্লাহর দুশমন আবূ জেহেল তাহার নিকট দিয়া যাইতেছিল কিন্তু রাসূলুল্লাহ (সা)-কে দেখিয়া তাহার নিকট গিয়া বসিল। এবং বিদ্বপস্বরে সে তাহাকে জিজ্ঞাসা করিল ওহে, তোমার নতুন কিছু হইয়াছে কি? রাসূলুল্লাহ (সো) তাহাকে বলিলেন হা, সে জিজ্ঞাসা করিল কি হইয়াছে? রাসূলুল্লাহ (সা) বলিলেন, রাত্রে আমাকে ভ্রমণ করান হইয়াছে। সে জিজ্ঞাসা করিল কোন পর্যন্ত? তিনি বলিলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত । আবু জেহেল বলিল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়া পুনরায় তুমি আমাদের মাঝে ফিরিয়া আসিয়াছ? তিনি বলিলেন, হা, তখন সে রাসূলুন্নাহ সো)-এর কথাকে অস্বীকার করা সমীচীন মনে করিল না কারণ তাহার আশংকা হইল যে, মানুষের সমাবেশে হয়ত তিনি এই কথা অস্বীকার করিয়া * ফেলিবে। তখন সে রাসূলুল্লাহ সো) কে জিজ্ঞাসা করিল, আচ্ছা, আমি যদি তোমার কওমকে ডাকিয়া একত্রিত করি তবে তাহাদের সম্মুখেও কি তুমি এই কথা বলিবে? তিনি বলিলেন, হাঁ তখন সে উচ্চস্বরে ডাক ছাড়িল, হে বনু কা'ব ইবনে লুওয়াই গোত্রের লোকেরা । তাহার এই চিৎকার শুনিতেই. সকলেই সেখানে একত্রিত হইল। আবূ জেহেল বলিল, তুমি আমাকে যেই কথা বলিয়াছ এখন সকলের সম্মুখে উহা বল। তখন রাসূলুল্লাহ (সো) বলিলেন, আমাকে রাত্রে ভ্রমণ করান হইয়াছে। তাহারা জিজ্ঞাসা করিল কোন পর্যন্ত? তিনি বলিলেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত । তাহারা বলিল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়া পুনরায় তুমি আমাদের মাঝে ফিরিয়া আসিয়াছ? তিনি বলিলেন হা, এই কথা শ্রবণ করিয়া বিস্ময়ের সহিত কেহ কেহ তালী বাজাইতে লাগিল আর কেহ কেহ মিথ্যাকথা মনে করিয়া মাথায় হাত দিয়া বসিল তখন তাহারা বলিল, আচ্ছা তুমি কি বাইতুল মুকাদ্দাসের কিছু অবস্থা বলিতে পার? তাহাদের মধ্যে কিছু লোক এমন ছিল যাহারা বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়াছে এবং মসজিদও দেখিয়াছে।
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।